সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২২ জুলাই ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর অধ্যাপক ড. এম. শামীম কায়সার বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফিজিক্যাল সায়েন্সেস ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছেন। এ অর্জনে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

আজ (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুলাই বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি স্বাক্ষরিত এক পত্রে অধ্যাপক ড. এম. শামীম কায়সারের স্বর্ণপদক অর্জনের বিষয়টি জানানো হয়।

ড. শামীম কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশলে স্নাতক ও স্নাতকোত্তর এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সেই সাথে তিনি যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষক এবং জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘এডভান্সড ইন্টেলিজেন্স, ইনফরমেটিক্স অ্যান্ড স্মার্ট ট্রান্সফরমেশন’ গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, বিগ ডাটা অ্যানালিটিক্স, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং এবং স্মার্ট হেলথকেয়ার তাঁর প্রধান গবেষণার ক্ষেত্র। এ পর্যন্ত তিনি ৩৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ, বই ও বইয়ের অধ্যায় প্রকাশ করেছেন এবং একাধিক আন্তর্জাতিক ও সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন।

এছাড়া Research.com-এর সূচকে তিনি ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশের সেরা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পাশাপাশি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে স্থান পেয়েছেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “ড. এম. শামীম কায়সারের এ স্বর্ণপদক প্রাপ্তি তাঁর গবেষণা ও শিক্ষকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে গবেষণা, উদ্ভাবন এবং সমাজের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১০

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১১

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১২

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১৩

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৪

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৫

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৬

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৭

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৮

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৯

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

২০