মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Share this news with

কৃষকদের দোরগোড়ায় দ্রুত, সহজ ও প্রযুক্তিনির্ভর কৃষিসেবা পৌঁছে দিতে বরগুনায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ‘কৃষক স্মার্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়, খামারবাড়ি, বরগুনায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ‘কৃষক স্মার্ট কার্ড’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে কৃষকরা দ্রুত ও নির্ভুল তথ্যভিত্তিক সেবা পাবেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পেলে কৃষকেরা আরও সহজে সরকারি কৃষিসেবা গ্রহণ করতে পারবেন এবং স্মার্ট কৃষি বাস্তবায়নের পথ আরও সুগম হবে।

তিনি আরও বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই। তাই কৃষকদের স্বার্থে সরকারের প্রতিটি উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এ প্রশিক্ষণের মাধ্যমে ‘কৃষক স্মার্ট কার্ড’ কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা বাড়বে। একই সঙ্গে মাঠ পর্যায়ে কৃষকদের তথ্যভিত্তিক, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সহজ হবে।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০