ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

Share this news with

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে শতবর্ষী ঐতিহ্যের ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের কাছে বহুল পরিচিত এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের নন্দীগ্রাম সড়কের দুই পাশে বসেছে ঐতিহ্যবাহী এই মেলা, যা স্থানীয়ভাবে ‘কেল্লাপোষী’ মেলা নামেও পরিচিত। স্থানীয়দের দাবি, কেল্লা ও পোষী মৌজার জমিকে কেন্দ্র করে প্রায় ১৫৫৬ সালে মেলার সূচনা হয়। সময়ের পরিক্রমায় এটি এখন অঞ্চলের অন্যতম বৃহৎ লোকজ উৎসবে পরিণত হয়েছে।

মেলায় কেনাবেচার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বড় বড় মাছ, গরু-খাসির মাংস, দই-মিষ্টি, মৌসুমি ফল, নতুন কাপড়, ছাতা ও বিভিন্ন মসলার দোকান। আয়োজকদের দাবি, এবার মেলায় প্রায় হাজারের বেশি দোকান বসেছে, যেখানে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ।

মেলার কেন্দ্রস্থলে রয়েছে প্রায় দুই শতাব্দী পুরোনো একটি বটগাছ। সেই গাছের নিচে থাকা একটি মাজারকে ঘিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকে সেখানে মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছেন। পাশাপাশি চলছে ঐতিহ্যবাহী ‘মাদার’ তোলার আয়োজন, যা মেলার অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানায়, কালুগাজী পীরের বিয়েকে কেন্দ্র করে এই মেলার সূচনা হয়েছিল। এরপর থেকে প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার মেলা শুরু হয়ে এখন সপ্তাহব্যাপী আয়োজনে পরিণত হয়েছে।

মেলায় বিনোদনের অংশ হিসেবে নাগরদোলা, সার্কাস, লাঠিখেলা ও মোটরসাইকেল প্রদর্শনীর আয়োজন রয়েছে। ফলে আশপাশের এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।

ইউপি চেয়ারম্যান শাহ আলম পান্না বলেন, প্রতিবছরের মতো এবারও মেলাকে ঘিরে দূর-দূরান্ত থেকে মেয়ে ও জামাইয়েরা নাইওরে আসতে শুরু করেছে। আশপাশের বাড়িঘরে আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দ-উৎসব চলছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, মেলা এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। এ বছর সার্কাস, লাঠিখেলা, মোটরসাইকেল প্রদর্শনী, নাগরদোলা ও বিভিন্ন দোকানের অনুমোদন রয়েছে। পাশাপাশি মেলায় জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গোলাম পরওয়ার

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্লিনার আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

জুয়া-মাদকের প্রতিবাদ করায় হামলা, হাসপাতালে মারা গেলেন শিক্ষক

১০

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

১১

‎নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

১২

২১ আগস্টের স্মরণে কুবিতে খালেদা জিয়ার নামফলকের পাশে ছাত্রদলের ফুলের টব স্থাপন

১৩

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন

১৪

ঈদমনি ব্রিলিয়ান্ট অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানালো ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

১৬

আধিপত্যবাদ নয়, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

১৭

নতুন মন্ত্রীসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল

১৯

বাংলাদেশিদের টার্গেট করে পতিতাবৃত্তি, মালয়েশিয়ায় আটক ২৫

২০