ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Share this news with

বগুড়ার শেরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. মজনু মিয়া ওরফে বথু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মজনু মিয়া বিনোদপুর গ্রামের মৃত শাহের আলীর ছেলে। স্থানীয়রা জানান, অভিযুক্ত মজনুর দুই স্ত্রী রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী একজন এসএসসি পরীক্ষার্থী। তার মা মারা যাওয়ায় সে অনেকটা অসহায় অবস্থায় ছিল। অভিযোগ রয়েছে, গত কয়েকদিন আগে অভিযুক্ত মজনু মিয়া নানা প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান। সে সময় মজনুর বড় স্ত্রী এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে নির্জন বাড়িতে ওই ছাত্রীকে মজনু জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আব্দুল্লাহ বাদী হয়ে গত শনিবার রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রবিবার সকালে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, “ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মজনু মিয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে স্কুল শিক্ষকের কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি

গোবিপ্রবিতে মশার উপদ্রব চরমে, ডেঙ্গুতে আক্রান্ত আবাসিক শিক্ষার্থী

৭০০+ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

চকরিয়ায় শেভরণ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: বিএনপি নেতা শুভ গুরুতর আহত

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি

ধর্মীয় জ্ঞানচর্চায় জাবির রফিক-জব্বার হল মসজিদে পাঠাগারের উদ্বোধন

আইন-শৃঙ্খলা অবনতির কারণ ও টেকসই সমাধান নিয়ে সিআইপিজির গোলটেবিল বৈঠক

ডেঙ্গু-তাপপ্রবাহে বিপর্যস্ত ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেটর-পর্যাপ্ত শয্যা সংকটে ধুঁকছে

১০

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এইচআরএসএসের আলোচনা সভা

১১

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

১২

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

১৩

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় ৫ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

১৪

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

১৫

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

১৬

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

১৭

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

১৮

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

১৯

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

২০