এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকাপে বাজি ধরে ‘প্রেমিকের হাত ধরে’ পালালেন গৃহবধূ

Share this news with

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফুটবল ম্যাচ নিয়ে বাজি ধরে দুই অবুঝ সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে প্রেমিক রাকিবুল ইসলাম মুন্নার হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কবিতা ত্রিপুরা (২৬) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

‎ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার বাসিন্দা কবিতা ত্রিপুরা তার দুই শিশুপুত্রকে ঘরে রেখে গোপনে ঘর ছাড়েন। অভিযোগ রয়েছে, যাওয়ার সময় তিনি নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে গেছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল ইসলাম মুন্নার সঙ্গে কবিতার দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচটিকে কেন্দ্র করে তারা একটি অদ্ভুত বাজি ধরেন। বাজির শর্ত ছিল, খেলায় ইংল্যান্ড হেরে গেলে কবিতা তার স্বামী-সংসার ছেড়ে মুন্নাকে বিয়ে করবেন। সেই শর্ত অনুযায়ী বাজি হেরে ভোর ৪টার দিকে তিনি সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, কবিতার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। স্বামীর অনুপস্থিতির সুযোগে মাটিরাঙ্গার স্থানীয় যুবক রাকিবুল ইসলাম মুন্নার সঙ্গে কবিতার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্কের জের ধরেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

‎নিখোঁজ কবিতার বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার নুনছড়ি দেবতাপুকুর এলাকায়। ঘটনার পর থেকে তার স্বামী স্ত্রী ও সন্তানদের খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগী স্বামী জানান, তিনি তার স্ত্রী ও সন্তানদের উদ্ধারের জন্য মাটিরাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

‎মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি এবং তাদের সন্ধানে অভিযান চলছে।

‎এদিকে ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে এলাকাজুড়ে, অবুঝ শিশুদের এমন অসহায় অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১১

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১২

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৩

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৪

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৬

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৭

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৮

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৯

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

২০