সুশান্ত ভৌমিক, রংপুর প্রতিনিধি
৯ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান

Share this news with

জনমতকে উপেক্ষা করে জবরদস্তিমুলক কায়দায় নেসকো কর্তৃক বাসা-বাড়িতে গ্রাহক শোষণ ও হয়রানির প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে রংপুর মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ মে) সকাল ১১ টায় মহানগর প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।

রংপুর মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তৃতা করেন সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুননুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বাংলার চোখ এর চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য এডভোকেট খায়রুল ইসলাম বাপ্পী, আব্দুল জব্বার সরকার, আমিন মোস্তাজীর, মাহফুজ হোসেন, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক বীথি দাস নন্দিনী, সংগঠক কনক রহমান, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সবুজ রায়, আশিকুল ইসলাম, এডভোকেট নাসির উদ্দীন সুমন, সংবাদ কর্মী আসাদুজ্জামান আফজাল, ফরহাদুজ্জামান ফারুক, সমাজকর্মী নুরন্নবী বুলবুল, কৃষক সংগ্রাম পরিষদের সদস্য আব্দুস সাত্তার প্রামাণিক প্রমুখ।

গণঅবস্থান কর্মসূচির সভাপতি অধ্যাপক মোজাহার আলী রংপুর নগরীর বাসা-বাড়িতে নেসকো কর্তৃক জবরদস্তিমুলক প্রিপেইড মিটার সংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান। গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা না করে বিদ্যুৎ বিভাগ লুটপাটের প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।

এডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, দেশের সকল নাগরিকের জন্য সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু সেটির পরিবর্তে দফায় দফায় বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধিসহ নানা অগণতান্ত্রিক সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। দেশের কৃষি-অর্থনীতি তথা জনগণের স্বার্থে অবিলম্বে এই প্রকল্প বাতিল করা উচিৎ।

ভুক্তভোগী নুরুন্নবী বুলবুল বলেন, প্রিপেইড মিটারে রিচার্জ করার সাথে সাথে মিটার ভাড়া, ডিমান্ড চার্জসহ নানা ফির নামে টাকা কেটে নেওয়া হচ্ছে। রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, প্রিপেইড মিটার সংযোগ বাধ্য করতে নেসকো কর্তৃপক্ষ বাসা-বাড়িতে গিয়ে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দিচ্ছে। এমনকি পূর্বতন মিটারের বিদ্যুৎ বিল সরবরাহ বন্ধ রেখেছে।

কৃষক আব্দুস সাত্তার প্রামাণিক বলেন, প্রিপেইড মিটার পদ্ধতিতে কৃষি অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিপূর্বে আমরা বাকীতে বিদ্যুৎ নিয়ে ফসলের জমিতে সেচ কাজ পরিচালনা করেছি। ফসল তোলার পর বিক্রি করে পরিশোধ করেছি। এখন আর সেটি সম্ভব নয়।

রংপুর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকার বলেন, আগাম টাকা দিয়ে আমরা বিদ্যুৎ ক্রয় করবো আর কোম্পানিগুলো জনগণের অর্থ ব্যবসায় বিনিয়োগ করবে সেটি আমরা মেনে নিতে পারি না। এটা সেবামূলক খাতের ধারণার সাথে সাংঘর্ষিক।

সংবাদ কর্মী ফরহাদুজ্জামান ফারুক বলেন, প্রিপেইড মিটার যদি এতই জনবান্ধব ও সুবিধাজনক হয় তাহলে আগে সরকারি অফিস-আদালতে সংযোগ স্থাপন করুক। এরপর তারা জনগণকে এই মিটার সংযোগের আহবান জানাতে পারে।

বক্তারা, অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, বিদ্যুৎ খাতে বিগত সময়ের অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ, গ্রাহক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণশুনানি ব্যতীত সিদ্ধান্ত গ্রহণ বন্ধ এবং সাশ্রয়ী মূল্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দাবি জানান।

নেতৃবৃন্দ, অনতিবিলম্বে বিদ্যুৎ এর প্রিপেইড মিটার বাতিল করা না হলে নেসকো ঘেঁরাওসহ হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০