এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

Share this news with

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পানের মগ বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে ব্যতিক্রমী এ কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ জোগানো এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। এদিন দুই উপজেলার প্রায় ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও মগ তুলে দেওয়া হয়। অবশিষ্ট ৫৭ হাজার চারা ও মগ আগামী রোববার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পানের মগ তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেককে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণ ও সেটির নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা এবং পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতার মাধ্যমে নিজেদের সন্ত্রাসী চরিত্র প্রকাশ করছে। সরকার এখনো সহনশীলতা দেখাচ্ছে, তবে একে দুর্বলতা ভাবার সুযোগ নেই। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং নাশকতায় জড়িতদের ঠিকানা হবে কারাগার।

তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিস্টদের এ দেশে আর পুনরুত্থান হতে দেওয়া হবে না; সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, সেখানে দুটি থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তিনজন নেতাকর্মী এবং ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যা করা হয়েছে। এ ধরনের নাশকতা চালিয়ে বিপুল জনসমর্থনে গঠিত বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা আখ্যা দিয়ে মীর শাহে আলম বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে জিয়া পরিবার হাল ধরেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পর এখন তারেক রহমান দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে দেশের প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে ডিজিটাল মাস্টারপ্ল্যানের আওতায় মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন এবং সেদিন তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করবেন বলে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

২

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

৩

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

৪

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

৫

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

৭

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

৮

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা

৯

ঢাবির মধুর ক্যান্টিনে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন

১০

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে ককটেল বিস্ফোরণ

১১

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

শিক্ষার্থীদের নিরাপত্তা উপেক্ষা করে ফুটবল দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

১৩

ধুনটে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল চার মোটরসাইকেল

১৪

রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

১৫

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকাসহ তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

১৬

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

১৭

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৮

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

১৯

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

২০