মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
১১ মে ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে শ্রমিক সংকট, জমিতেই ঝরে পড়ছে কৃষকের সোনালি স্বপ্ন

Share this news with

নওগাঁর নিয়ামতপুরে বোরো ধান কাটার মৌসুমে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। সময় মতো শ্রমিক না পাওয়ায় অনেক কৃষকের জমিতে পাকা ধান পড়ে থাকছে। এতে একদিকে যেমন ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা বাড়ছে, এবং ছাতড়া বিলে উজানের পানি ও বাড়ছে, এ দিকে ধান নষ্ট হওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

‎সরেজমিনে গিয়ে উপজেলার ছাতড়া বিল সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, শ্রমিকের চাহিদা বেশি থাকলেও শ্রমিক সংকট হওয়ায় দিনমজুরদের মজুরি দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। অনেক কৃষক বাধ্য হয়ে বেশি খরচে ধান কাটছেন, আবার কেউ কেউ শ্রমিকের অপেক্ষায় জমিতেই ধান ফেলে রেখেছেন। আবার অনেকে ধান আসা ও ছেড়ে দিয়েছেন। বেশ কিছু জমির ধান মাটির সংঙ্গে মিশে গেছে।

‎স্থানীয়রা জানায়— নাকইল গ্রামের খোরশেদ আলমের ২ বিঘা, সিদাইন গ্রামের জিল্লুর রহমানের ৪ বিঘা, কাড়ালীপাড়ার লোকমান আলীর ৮ বিঘা, চাপড়া গ্রামের মুকবুলের ২০ বিঘা, কালপুর গ্রামের গিয়াসের ২ বিঘা, একই গ্রামের টুটুল ১.৫ বিঘা সহ আশে পাশের আরো অনেকের প্রায় ২০ হেক্টর জমিতে ধান নষ্টের উপক্রম হয়েছে।

‎‎সিদাইন গ্রামের কৃষক জিল্লুর রহমান বলেন, “আমার ছাতড়া বিলে চার বিঘা ধান পানিতে ভাসছে। ‎শ্রমিকের মজুরি এতই বেড়েছে যে, ধান কাটতেই হিমশিম খেতে হচ্ছে। তারপরও আদা-আদী দিয়ে ও শ্রমিক পাওয়া যাচ্ছে না।”

‎এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমার উপ-সহকারী কর্মকর্তার তথ্যমতে ৫ হেক্টর জমির ধান কাটতে বাঁকি রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১০

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১১

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১২

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৩

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৪

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৫

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৬

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৭

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৮

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৯

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

২০