মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
২৮ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ

Share this news with

নওগাঁর নিয়ামতপুরে এক স্কুল শিক্ষকের একাদশ শ্রেণিতে পড়ুয়া মেয়ে টানা ৯ দিন ধরে নিখোঁজ থাকলেও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় পরিবারে বাড়ছে উৎকণ্ঠা ও ক্ষোভ।

গতকাল ‎বুধবার (২৭ মে) দুপুরে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার সংবাদ সম্মেলন করেন।

‎নিখোঁজ শিক্ষার্থীর নাম তাসনুভা তাবাসুম ইভা। তিনি উপজেলার শ্রীমান্তপুর ইউনিয়নের ঘোড়কুড়ি গ্রামের আব্দুর মান্নানের মেয়ে। তার বাবা স্থানীয় একজন শিক্ষক বলে জানা গেছে।

‎সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গত ১৯ মে থেকে হঠাৎ করেই নিখোঁজ হয় ইভা। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে বাধ্য হয়ে পরিবার নিয়ামতপুর থানায় সাধারণ ডাইরি (জিডি) করে।

‎নিখোঁজ শিক্ষার্থীর বাবা আব্দুল মান্নান বলেন, ‎একজন বাবা হিসেবে আমি আমার মেয়েকে খুঁজে ফেরছি। থানায় গিয়েও বারবার আশ্বাস ছাড়া তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।

‎ইভার মা বলেন, আমার মেয়ে বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই জানি না। দিন দিন হতাশা বেড়েই চলেছে। থানায় বারবার গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না।

‎ইভার শিক্ষক আলহাজ কাজী শামসুল আলম বলেন, সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। হঠাৎ নিখোঁজ হওয়ার কারণে পরিবারসহ এলাকাবাসী দুশ্চিন্তায় রয়েছে। বেঁচে আছে নাকি মারা গেছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

‎তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ইভাকে খুঁজে বের করার দাবি জানান।

‎এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০