আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৬, ৩:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নায়ক থেকে নেতা—মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

Share this news with

চলচ্চিত্রে জনপ্রিয়তার দীর্ঘ অধ্যায়কে পুঁজি করে তিনি ধাপে ধাপে গড়ে তুলেছেন এক রাজনৈতিক কাঠামো। এখন সেই কাঠামোই তাঁকে নিয়ে যাচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তিনি হলেন, সকলের প্রিয় দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। এই যাত্রা শুধু তার ব্যক্তিগত রূপান্তর নয় বরং তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণে নতুন এক অধ্যায়ের সূচনা।

বছর দুয়েক আগে, অর্থাৎ ক্যারিয়ারের পিক টাইমে তামিলনাড়ুর রাজনীতিতে নাম লেখান থালাপতি বিজয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করে একটি রাজনৈতিক দল গঠন করে ভক্তদের চমকে দেন বিজয়। যদিও লোকসভা নির্বাচনে অংশ নেয়নি তাঁর দল, শুরু থেকেই লক্ষ্য ছিল ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।

এই বিধানসভা নির্বাচনেই প্রথমবার অংশ নিয়ে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) চমক দেখিয়েছে। যেখানে এবারের নির্বাচনে দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (ডিএমকে) কংগ্রেস ও বাম দলগুলোর সঙ্গে জোট বেঁধে লড়ছে, আর অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (এআইএডিএমকে) বিজেপির সঙ্গে জোটে রয়েছে। আর সেখানে একাই লড়েছে বিজয়ের টিভিকে।

সোমবার (৪ মে) বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১০৭টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে টিভিকে।

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল। সব কিছু ঠিক থাকলে, তিনিই হতে পারেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের বড় একটি অংশই বিজয়ের দিকে ঝুঁকেছে। এর প্রভাবই দেখা যাচ্ছে ভোটের ফলাফলে।

বিজয় নিজেই দুটি আসন তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর থেকে লড়েছেন এবং দুটিতেই এগিয়ে আছেন। ইতিমধ্যেই চেন্নাইয়ে তাঁর বাড়িতে উৎসবের আমেজ দেখা গেছে।

‘মাস্টার’, ‘লিও’সহ একাধিক সুপারহিট সিনেমার এই তারকা এবার সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন—এমনটাই জোরালো ইঙ্গিত মিলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১১

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১২

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৩

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৪

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৬

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৭

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৮

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৯

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

২০