সর্বশেষ
||বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু||হামাসের নতুন প্রধান নির্বাচিত ড. খালিল ইসমাঈল হাইয়া||সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!||বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা||প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন||‎হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ||আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩||জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী||ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু||টানা বৃষ্টি-বন্যার প্রভাবে ধুনটে সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ
মো: মোস্তাকিম হোসেন, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ডিবির বিশেষ অভিযানে গ্রেপ্তার ‘ভুয়া ডিবি’ পরিচয়দানকারী সুমন

Share this news with

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই মামলার অন্যতম অভিযুক্ত ও ‘ভুয়া ডিবি’ পরিচয়দানকারী সুমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এক ভুক্তভোগী নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করেন, তার বলিহার বাজারে একটি ওষুধের দোকান রয়েছে। গত ২ জুলাই দোকান বন্ধ করে মোটরসাইকেলে দুবলহাটি বাজারে ভাগ্নের হাঁসের খামারের উদ্দেশ্যে রওনা দিলে ইটতলা মোড় অতিক্রম করার পর মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার গতিরোধ করে। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেন এবং বিষয়টি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের নেতা সুমনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুমন নিজেকে ‘ডিবি সুমন’ পরিচয়ে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পুলিশের তথ্যমতে, সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি এবং মাদকসহ প্রায় ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু

হামাসের নতুন প্রধান নির্বাচিত ড. খালিল ইসমাঈল হাইয়া

সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!

বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

‎হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩

জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী

ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

টানা বৃষ্টি-বন্যার প্রভাবে ধুনটে সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ

১০

রক্ষণাত্মক পরিকল্পনা, খেলোয়াড় বদল এবং লাল কার্ডের প্রভাবে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া আর্জেন্টিনার!

১১

বিশ্বকাপ মাতানো তারকারা: সেরা খেলোয়াড় রদ্রি, গোল্ডেন বুট এমবাপ্পের

১২

অতিরিক্ত সময়ে তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৩

বাঁচতে চায় ১০ বছরের সামিয়া

১৪

দৌলতপুরে জ্বালানি তেলের গুজবে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, সংকট নেই বলছে প্রশাসন

১৫

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা

১৬

ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু: আদালতে নেওয়ার আগেই বাথরুমে গলায় ফাঁস

১৭

ঋণমুক্ত ৫,৮৯২ কৃষক, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

১৮

নদীপথে স্বাস্থ্যসেবা, দৌলতপুরে নোঙর করল বিশেষায়িত ভাসমান হাসপাতাল

১৯

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

২০