মো: মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পিতা হত্যার অভিযোগে নেশাগ্রস্ত ছেলে গ্রেপ্তার

Share this news with

নওগাঁ সদর উপজেলায় পিতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত নেশাগ্রস্ত ছেলে সুমন (২৫)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, নিহত মাহতাব আলী একজন রিকশাচালক ছিলেন। তার ছেলে সুমন দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে প্রায়ই বাবা মাহতাব আলী ও স্ত্রীকে নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হতো। একপর্যায়ে সুমনের নির্যাতনের কারণে তার স্ত্রী ঢাকায় চলে যান। পরে গত ৩ জুলাই তিনি বাড়িতে ফিরে এলে আবারও পারিবারিক অশান্তি শুরু হয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই রাতে মাহতাব আলী ও তার ছেলে সুমন একই ঘরে ঘুমিয়েছিলেন। বাবা ছেলেকে বিভিন্ন বিষয় বুঝিয়ে বলার চেষ্টা করেন। তবে সুমন তা মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, ৬ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সুমন তার বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান এবং কাঠের বাটাম ও ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে মাহতাব আলী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত সুমন পালিয়ে যান।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়। পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকেও বিশেষভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিবির একটি বিশেষ দল। তদন্তে জানা যায়, অভিযুক্ত কখনও ঢাকায়, আবার কখনও নওগাঁয় অবস্থান করছিলেন।

অবশেষে গত ৮ জুলাই বিকেলে প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত সুমন (২৫), পিতা—মাহতাব আলী, সাং: বনানীপাড়া, থানা ও জেলা নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বদা সর্বোচ্চ তৎপর রয়েছে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

২

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

৩

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৪

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

৫

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

৬

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

৭

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৮

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৯

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১০

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

১২

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১৩

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১৪

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১৫

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১৬

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১৭

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৮

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৯

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

২০