আশেকে এলাহী শিবলী - ধুনট প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবি ও মামলা পুনঃতদন্তে শিক্ষার্থীদের মানববন্ধন

Share this news with

বগুড়ার ধুনট উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা পুনঃতদন্তের মাধ্যমে প্রত্যাহার এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

রোববার (২৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাকে পারিবারিক বিরোধের জের বলে দাবি করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে পুনরায় চাকরিতে বহাল করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম একজন সৎ, পরিশ্রমী ও মেধাবী শিক্ষক। পারিবারিক কলহের কারণে দায়ের হওয়া মামলায় তিনি কারাভোগ করেছেন এবং পরবর্তীতে চাকরি হারিয়েছেন। তারা মামলাটি পুনঃতদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ আগস্ট পারিবারিক বিরোধের জেরে জাহাঙ্গীর আলমের সাবেক স্ত্রী মিনা খাতুন যৌতুক ও হত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা চলাকালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০২৫ সালের ৮ অক্টোবর আদালত ওই মামলায় জাহাঙ্গীর আলমকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। রায়ের পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
আদালতের রায়ের পর বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে জাহাঙ্গীর আলমকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদ থেকে চাকরিচ্যুত করা হয় এবং তার বেতন-ভাতাও স্থগিত করা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, আদালতের হাজিরার নোটিশ গোপন রেখে তাকে পলাতক আসামি দেখিয়ে সাজা দেওয়া হয়েছে। তিনি উচ্চ আদালতে আপিল করবেন এবং ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী জাহাঙ্গীর আলমকে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব কোনো সিদ্ধান্ত ছিল না।

মানববন্ধনে শিক্ষকের মেয়ে এসএসসি পরীক্ষার্থী জেরিন খাতুন, শিক্ষার্থী মিতু খাতুন, পূর্ণিমা খাতুন, বিপ্লব হাসান ও সেলিম রেজাসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন। তারা শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুনঃতদন্ত করে তাকে চাকরিতে পুনর্বহালের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

২

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

৫

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

৬

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

৮

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

৯

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১০

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১১

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১২

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৩

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

১৪

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

১৬

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৭

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

১৮

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

১৯

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০