আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

Share this news with

বগুড়ার ধুনটে বাড়ি থেকে কৌশলে মনোহারী দোকানের ভেতর নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।রফিকুল ইসলাম মধু উপজেলার উলুরচাপড় গ্রামের আলতাব আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর উলুরচাপড় গ্রামে শিউলী মোড় এলাকায় মধু মার্কেটের পাশে এক অটোরিকশা চালকের বসতবাড়ি। ওই বাড়িতে তার বাক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে একা রেখে পরিবারের সবাই কাজের উদ্দ্যেশে বাইরে যান। এ সুযোগে ২২ আগস্ট সকাল ১১টার দিকে ব্যবসায়ী রফিকুল ইসলাম মধু ওই কিশোরীকে কৌশলে বাড়ি থেকে মধু মার্কেটের সামনের একটি পরিত্যক্ত মনোহারী দোকানের ভেতর নিয়ে যায়। এরপর দোকানের ভেতর আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করতে থাকে রফিকুল ইসলাম মধু।এ সময় ভুক্তভোগী কিশোরীর স্বজনরা বাড়িতে ফিরে ওই কিশোরীকে খুঁজে পায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে মধু মার্কেটের দোকানঘরের ভেতর আপত্তিকর অবস্থায় রফিকুল ইসলাম মধু ও কিশোরীকে দেখতে পায়। এসময় রফিকুল ইসলাম মধু কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদি হয়ে ২৫ আগস্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে রফিকুল ইসলাম মধু পলাতক রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১

এসএসসিতে ফেল করলেই বছরজুড়ে অপেক্ষা নয়, ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

২

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

৪

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

৫

শারদীয় দুর্গোৎসবে সরকারি খাদ্যসহায়তা, পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ দিলেন এমপি বাচ্চু মোল্লা

৬

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

৭

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

৮

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

৯

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

১০

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

১১

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

১২

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৩

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

১৪

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

১৫

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১৬

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

১৭

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১৯

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

২০