আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Share this news with

বগুড়ার ধুনটে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে মারধর, ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত, শ্লীলতাহানি ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী মো. খোকন তালুকদার।

অভিযোগকারী খোকন তালুকদার উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে তিনি বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের মো. আব্দুল খালেক (৫০), তাঁর ছেলে মো. সবুজ (৩০) ও স্ত্রী মোছা. আমেনা খাতুন (৪৫) তাঁর বাড়ির আঙিনায় প্রবেশ করেন। এ সময় তাঁরা তাঁর স্ত্রী মোছা. আন্না খাতুনকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে আমেনা খাতুনের নির্দেশে তাঁর ছেলে সবুজ হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে আন্না খাতুনের মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। একই সময় আব্দুল খালেক তাঁর পরনের জামাকাপড় ধরে টানাহেঁচড়া করে ছিঁড়ে ফেলেন এবং শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ করা হয়েছে।

গৃহবধূর চিৎকার শুনে স্থানীয় আতুল আলী, মোছা. জয়নব খাতুন, মো. রাসেলসহ কয়েকজন প্রতিবেশী ঘটনাস্থলে এগিয়ে আসেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা খোকন তালুকদার ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগকারীর দাবি।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়িতে ফিরে স্ত্রী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন খোকন তালুকদার। এরপর আহত আন্না খাতুনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় খোকন তালুকদার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক শেখ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০