তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২ অক্টোবর ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে রাসেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রাসেল হোসেন তাজপুর গ্রামের আহাদ আলীর ছেলে। ঘটনার সঙ্গে তার ছোট ভাই ইমরান হোসেন রাজু (২৭) জড়িত বলে স্থানীয়দের একটি পক্ষ দাবি করেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে রাসেল গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, এ সময় ইমরান হাসুয়া দিয়ে রাসেলকে আঘাত করেন। এতে তার পা ও পেটে জখম হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন নিহতের মা রাশেদা খাতুন। তিনি ছোট ছেলে ইমরানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, বাঁশ কাটার সময় হাত থেকে হাসুয়া ছুটে গিয়ে রাসেলের পায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। রাসেল নেশাগ্রস্ত ছিলেন এবং দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলেও দাবি করেন তিনি।

স্থানীয়দের কেউ কেউ জানান, রাসেলের মাদক সেবনকে কেন্দ্র করে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। তবে ঘটনার প্রকৃত কারণ ও আহত হওয়ার সঠিক পরিস্থিতি তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে তাজপুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই পরিবারের দুই ভাইকে ঘিরে ওঠা পরস্পরবিরোধী বক্তব্যের কারণে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

১

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

২

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

৩

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৪

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৫

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৬

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৭

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৮

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৯

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

১১

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১২

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১৩

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৪

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৫

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৬

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৭

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৮

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৯

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

২০