সর্বশেষ
||জাবিতে বান্ধবী নিয়ে গেস্টরুমে, অন্য শিক্ষার্থীদের বের করার অভিযোগ||রাঙ্গামাটিতে মানববন্ধন-স্মারকলিপি: দীপেন দেওয়ানকে ফের মন্ত্রী করার আহ্বান||জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ||চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’||রাঙ্গামাটিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত||শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ||শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মহামারির আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি||এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর নৃশংস হামলা, দেশজুড়ে ক্ষোভ||খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার||শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

দেবিদ্দারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা: মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

Share this news with

কুমিল্লার দেবিদ্দার পৌর এলাকার শান্তিপ্রিয় আদর্শ বড়আলমপুর-বিনাইপাড় গ্রাম দুটি এখন মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। কিশোর- তরুণ- যুব থেকে শুরু করে ভ্যান ও অটোচালক সহ প্রায় ৩ শতাধিক মাদক সেবক ও কারবারি রয়েছে। যাদের অত‍্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। তাই এক সময়ে আদর্শ গ্রামের প্রতিষ্ঠাতারা একাট্টা হয়ে দুই গ্রামের ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে হারানো ঐতিহ‍্য ফিরিয়ে আনতে মাদক বিরোধী সামাজিক সচেতনতামূলক সভা করছি।

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টায় উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের বড় আলমপুর -বিনাইপাড় গ্রামের ৬৩ বাড়ির সচেতন জনসাধারণের অংশগ্রহণে বড়আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা গ্রামের এমন চিত্র তুলে ধরেন।

বক্তারা আরো বলেন, প্রায় ২০ হাজার জনগোষ্ঠি অধ‍্যুষিত দুই গ্রামের ৬৩ টি বাড়িতে প্রায় ৫ হাজার পরিবার রয়েছে। ভোটারের সংখ‍্যাও প্রায় ৪ হাজারের উপরে। আমরা আদর্শ গ্রামে আদর্শ বিদ‍্যালয় প্রতিষ্ঠা করেছি। গোমতী নদীর এপাড়- ওপারের অধিবাসীরা মাদকের কড়াল গ্রাসে নিমজ্জিত। চুরি, ছিনতাই, চাঁদাবাজীই নয়, সম্প্রতি মাদকের টাকার জন‍্য মাদকাসক্ত সন্তান কর্তৃক পিতাকে পিটিয়ে হত্যা করার ঘটনাও ঘটেছে। চলতি বছরে মদকাসক্তদের মধ‍্যে ১৩ জনকে রিহ‍্যাব সেন্টারে এবং মোবাইল কোর্টের মাধ‍্যমে ও নিয়মিত মামলায় ২৩ জনকে জেল হাজতে পাঠানো হলেও ফিরে এসে কেউ ভালো হয়নি।

বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে এবং শাহজালাল জুয়েল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম সফিক, ব্যাবসায়ী আবুল হোসেন, সাবেক পৌর কমিশনার সফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. সেলিম মাষ্টার, মো. হুমায়ূন কবির, মো. সাইফুল ইসলাম, সাংবাদিক শফিউল আলম রাজীব, মো. মাহফুজ নান্টু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক নির্মূলে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত, খেলাধূলা, সাহিত‍্য- সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে হবে, একইসাথে পারিবারিক কাউন্সিলিং ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সামাজিক ভাবে সচেতনতা গড়তে পারলেই সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব। এছাড়াও যারা মাদক বিক্রয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সন্ধ্যার পর ছেলেদের দলবেঁধে গোমতী নদীর পাড়সহ কোনো গোপনীয় স্থানে দেখা গেলে তাঁদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সভায় উপস্থিত সচেতন মহল। পৌরসভার ৪নং ওয়ার্ড বড়-আলমপুর আদর্শ গ্রামের সুনাম অক্ষুন্ন রাখতে সামাজিক ভাবে তাঁরা ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে বান্ধবী নিয়ে গেস্টরুমে, অন্য শিক্ষার্থীদের বের করার অভিযোগ

রাঙ্গামাটিতে মানববন্ধন-স্মারকলিপি: দীপেন দেওয়ানকে ফের মন্ত্রী করার আহ্বান

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’

রাঙ্গামাটিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত

শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মহামারির আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর নৃশংস হামলা, দেশজুড়ে ক্ষোভ

খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার

শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

১০

দুধকুমারের ভাঙনে হুমকিতে পাইকডাঙ্গা, চরের মানুষের আলাদা মন্ত্রণালয়ের দাবি

১১

​লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন ধ্বংস

১২

জাবির শহীদ রফিক-জব্বার হল ছাত্রদলের নবীন বরণে শিক্ষার্থীদের চারাগাছ উপহার

১৩

মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের বিভিন্ন মেয়াদে  দণ্ড

১৪

“কৃষক বাঁচলেই দেশ বাঁচবে”—লালমনিরহাটে পার্টনার কংগ্রেসে ত্রাণমন্ত্রী দুলু

১৫

কুবিতে ইএলডিসি’র উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক এমটিডিপি ৬.০ সেশন অনুষ্ঠিত

১৬

লালমনিরহাটে ছাত্রদলের বহিষ্কৃত নেতা বুলবুল ডাকাতি অপহরন সহ ১১ মামলায় গ্রেফতার

১৭

FEB-JU-এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৮

কুড়িগ্রামে মরিচ ক্ষেতে ১০ ফুট গাঁজা গাছ, পুলিশের অভিযানে জব্দ

১৯

লামায় বৃদ্ধাশ্রমের জমির মালিকানা বিরোধে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

২০