সর্বশেষ
||প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে কুমিল্লায় কুশপুত্তলিকায় দাহ ও জুতা নিক্ষেপ||নওগাঁ বাসস্ট্যান্ড থেকে উদ্ধার পথভ্রষ্ট শিশু, পরিবারের কাছে ফিরিয়ে দিল সদর থানা পুলিশ||রামগঞ্জে সংস্কারের নামে মরণফাঁদ, হাজারো মানুষের দুর্ভোগ||ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা অনুষ্ঠিত||দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা||মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার||বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা||চট্টগ্রাম নগরীতে যানজটের দুর্ভোগ চরমে, ভোগান্তিতে লাখো মানুষ||বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত||বরগুনায় ইতি ও তার ২মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৭দিন পর মামলা

দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা

Share this news with

দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১১ জুন ২০২৬ আজ মধ্যরাত থেকে আবারও সাগরে মাছ শিকারে যাচ্ছেন বরগুনার উপকূলের জেলেরা। মা ইলিশ ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় গত ১৫ এপ্রিল ২০২৬ থেকে সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল। অবরোধের এই দীর্ঘ সময়ে জাল বোনা আর ট্রলার মেরামতের কাজ শেষ করে এখন সাগরে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন মৎস্যজীবীরা।

তবে সরকারি বরাদ্দের চাল অপ্রতুল হওয়া এবং নদীগুলোতে অবৈধ জালের অবাধ ব্যবহার নিয়ে ক্ষোভ রয়েছে তাদের মনে। মৎস্য বিভাগ আশা করছে, অভিযান সফল হওয়ায় এবার সাগরে মিলবে কাঙ্ক্ষিত ইলিশ।

দীর্ঘ দিনের নীরবতা ভেঙে আবারও উৎসব মুখর হতে চলেছে উপকূলের জেলেপাড়াগুলো। বুকভরা আশা আর নতুন স্বপ্ন নিয়ে সমুদ্রে যাত্রার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।

নিষেধাজ্ঞার এই দিনগুলোতে সাগরে যাওয়া বন্ধ থাকলেও হাত গুটিয়ে বসে ছিলেন না জেলেরা। জাল মেরামত, ট্রলার রং করা আর ইঞ্জিন জোড়াতালির কাজ সেরেছেন এই সময়ে। তবে পেটের তাগিদ আর ঋণের বোঝা যাদের নিত্যসঙ্গী, তাদের আনন্দ অনেকটাই ম্লান। সরকারিভাবে যে চাল বরাদ্দ দেয়া হয়েছে, তা চাহিদার তুলনায় খুবই সামান্য বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।শুধু সাধারণ জেলেই নন, লোকসানের বৃত্তে বন্দি ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরাও। বৈরী আবহাওয়া আর পরপর নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমে এখনো আসল পুঁজিই তুলতে পারেননি তারা। তবে এবার কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে, এমনটাই প্রত্যাশা সবার।

এদিকে সমুদ্রগামী ছেলেরা সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ শিকারে না গেলেও নদীগুলোতে অবৈধ জাল দিয়ে সব ধরনের ছোট মাছ মেরে ফেলায় তৈরি হয়েছে চরম ক্ষোভ।

মৎস্য বিভাগ বলছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বরগুনায় এবারের অভিযান সফল হয়েছে। আর এর সুফল হিসেবে ইলিশের উৎপাদন গতবারের চেয়ে অনেক বাড়বে।

প্রাকৃতিক দুর্যোগ, ঋণের বোঝা আর বরাদ্দের স্বল্পতা-সব কষ্ট ভুলে জেলেরা এখন প্রহর গুনছেন ১১ জুন। সব বাঁধা পেরিয়ে সাগরে এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং উপকূলের অর্থনীতিতে আবারও সুদিন ফিরবে, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের লাখো মৎস্যজীবীর।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে কুমিল্লায় কুশপুত্তলিকায় দাহ ও জুতা নিক্ষেপ

নওগাঁ বাসস্ট্যান্ড থেকে উদ্ধার পথভ্রষ্ট শিশু, পরিবারের কাছে ফিরিয়ে দিল সদর থানা পুলিশ

রামগঞ্জে সংস্কারের নামে মরণফাঁদ, হাজারো মানুষের দুর্ভোগ

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা অনুষ্ঠিত

দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা

মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম নগরীতে যানজটের দুর্ভোগ চরমে, ভোগান্তিতে লাখো মানুষ

বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

বরগুনায় ইতি ও তার ২মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৭দিন পর মামলা

১০

নওগাঁর মান্দায় বাবার সঙ্গে স্ত্রীর পরকীয়া, বিষপানে ছেলের মৃত্যু

১১

নওগাঁতে ছাগল চোর: চুরি হওয়া ছাগল ও স্বামী-স্ত্রীসহ ৩ চোর গ্রেপ্তার

১২

জাতীয় নারীশক্তি: কুড়িগ্রাম জেলার নতুন কমিটিতে আহ্বায়ক হলেন নিসা এবং সদস্য সচিব মেরিনা

১৩

সন্দ্বীপে বইচিন্তার ক্লিন টু গ্রীণ ক্যাম্পেইন
পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সচেতনতায় ৩ মাসব্যাপি কর্মসূচি ঘোষণা

১৪

হোসেনপুরে মৃত ব্যাক্তির পরিচয় মিলেছে

১৫

“প্রমাণ করুন, মেডেল নিন: ইসলামী ব্যাংক বিতর্কে শফিকুর রহমানের পাল্টা চ্যালেঞ্জ”

১৬

বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

১৭

গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ

২০