
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জুলাই মঞ্চ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে সংগঠনটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভারতে পলাতক খুনিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের অসহযোগিতা, বাংলাদেশে আওয়ামী জঙ্গিবাদের উত্থানের অভিযোগ এবং দেশের জননিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে।
জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার, সদস্যসচিব সাকিব হোসাইন এবং মুখপাত্র তাসনিয়া রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব বিষয়ে নিজেদের বক্তব্য ও অবস্থান তুলে ধরা হচ্ছে।
মন্তব্য করুন