সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড্রেন জ্যামে পানির নিচে পোর্ট কলোনি: নীরব প্রশাসন, ক্ষুব্ধ বাসিন্দারা

Share this news with

চট্টগ্রাম বন্দর পোর্ট কলোনি আবাসিক এলাকার দীর্ঘদিনের ড্রেনেজ সংকট এখন চরম আকার ধারণ করেছে। কলোনির ১ নম্বর রোড থেকে ১৩ নম্বর রোড পর্যন্ত অধিকাংশ ড্রেন বর্জ্য ও ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই নোংরা পানি উপচে পড়ে পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে শত শত পরিবার কার্যত গৃহবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে জনমনে প্রশ্ন উঠেছে—এই দুর্ভোগের দায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের, নাকি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)?

দায় এড়ানোর অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ

সরেজমিনে জানা যায়, পোর্ট কলোনি ও রেলওয়ে এলাকায় মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করেন। এলাকাটি বন্দর কর্তৃপক্ষের আওতাধীন হওয়ায় চসিক পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে অনীহা দেখায় বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে স্থানীয়দের দাবি, বন্দর কর্তৃপক্ষও নিয়মিত ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না।

সচেতন মহলের মতে, চসিক ও বন্দর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পাশাপাশি স্থানীয় জনগণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

কাউন্সিলর প্রার্থীদের ভূমিকায় প্রশ্ন

আসন্ন চসিক নির্বাচনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দিলেও সংকটের এই সময়ে সম্ভাব্য প্রার্থীদের কাউকেই মাঠে দেখা যাচ্ছে না।

একাধিক বাসিন্দা বলেন, “নির্বাচনের সময় সবাই ভোট চাইতে আসেন, কিন্তু এখন দুর্ভোগের সময় কেউ পাশে নেই। যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয়, তাহলে ভোটের মাঠেই এর জবাব দেওয়া হবে।”

“কাজের মূল্যায়ন করবে জনগণ”

স্থানীয়দের ভাষ্য, বর্তমান সময়ে মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন। তারা শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তব কাজের ভিত্তিতেই জনপ্রতিনিধিদের মূল্যায়ন করতে চান।

বাসিন্দাদের দাবি, নির্বাচনী প্রচারণার পরিবর্তে এখনই মাঠে নেমে চসিক ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ড্রেনগুলো পরিষ্কার এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তাদের মতে, বিপদের সময়ে যারা মানুষের পাশে দাঁড়াবেন, জনগণ ব্যালটের মাধ্যমে তাদেরই মূল্যায়ন করবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১০

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১১

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১২

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৩

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৪

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৫

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৬

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৭

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১৮

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৯

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০