রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত বাবা-ছেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Share this news with

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত বাবা-ছেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে নিহত আনোয়ার গণেশ ওরফে প্রভু ও তার ছেলে নিমাই গণেশের পরিবারের হাতে নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

এ সময় আনোয়ার গণেশের স্ত্রীকে ২৫ হাজার টাকা এবং নিমাই গণেশের স্ত্রীকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

ইউএনও মো. খাইরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে দুই পরিবারকে আরও ৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এছাড়া পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারানোর বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও তাদের প্রয়োজন অনুযায়ী পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, বুধবার দুপুরে বাড়ির পাশে পাট কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন আনোয়ার গণেশ ওরফে প্রভু ও তার ছেলে নিমাই গণেশ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

২

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৩

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

৪

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

৫

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৬

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৭

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৮

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৯

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১০

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১১

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১২

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১৪

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১৫

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৭

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৮

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৯

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

২০