কুবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

Share this news with

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, সরকার গত ঈদের পর থেকে জুলাই ফাউন্ডেশনে কোনো বাজেট দিচ্ছে না।

বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে তারা শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

কর্মসূচি শেষে আব্দুল্লাহ আল জাবের বলেন, “সরকারের ঢাকা থেকে কুমিল্লা রেললাইন নির্মাণের জন্য ৮৪ হাজার কোটি টাকা আছে, কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য কোনো টাকা নেই। কারণ, জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতে পারবে না। কিন্তু ৮৪ হাজার কোটি টাকায় রেললাইন নির্মাণ করলে সেই টাকায় সচিবদের ছেলেরা আমেরিকায় পড়তে যাবে, আমলারা বেগমপাড়ায় যাবে। এ জন্য জুলাইকে বাঁচিয়ে রাখা তাদের জন্য হুমকি।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জুলাইয়ের বদৌলতে ৭০টি আসন পেয়ে বিরোধী দল হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে তারা কী জোরালো পদক্ষেপ নিয়েছে, তা আমরা জানতে চাই।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে জাবের বলেন, “এনসিপির জন্ম হয়েছে জুলাইয়ের মাধ্যমে। জুলাই না হলে এনসিপি নামের কোনো দল হতো? তাদের যে ছয়জন সংসদ সদস্য হয়েছেন, তাঁরাও জুলাইয়ের কারণেই হয়েছেন। জুলাইয়ের কারণে আজ যারা সংসদ সদস্য হয়েছেন, তাঁরা জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে সংসদে বসে দু-একটি বক্তব্য দেওয়া ছাড়া আর কী কী পদক্ষেপ নিয়েছেন, তা আমরা জানতে চাই।”

জাবের আরও বলেন, “আমরা বিএনপি নই, এনসিপি নই, জামায়াতও নই। কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়াতে গিয়ে কারও বিরোধিতা করতে হলে, সে এনসিপি হোক, জামায়াত হোক কিংবা বিএনপি হোক– তা আমাদের দেখার বিষয় নয়। আবার দেশের স্বার্থে কারও পক্ষ নিতে হলেও আমরা তা করব। এতে কে আমাদের কী ট্যাগ দেবে, সেটি দেখার বিষয় নয়।”

প্রসঙ্গত, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার তিন দফা দাবি নিয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির অংশ হিসেবে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পদযাত্রা করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসেন তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

২

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

৫

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

৬

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

৮

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

৯

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১০

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১১

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১২

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৩

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

১৪

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

১৬

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৭

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

১৮

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

১৯

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০