আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ডিপিডিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব প্যাটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২১ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ডিপিডিটির পক্ষে মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী অগ্রযাত্রায় একটি বড় অর্জন। টিআইএসসি নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা বৈশ্বিক প্রযুক্তি এবং মেধাসম্পদ সংক্রান্ত আন্তর্জাতিক তথ্যে সরাসরি প্রবেশাধিকার পাবেন। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের উচ্চতর গবেষণা পরিচালনা এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আমরা আশাবাদী যে, এই প্রাতিষ্ঠানিক সহযোগিতার ফলে আমাদের তরুণ গবেষকরা দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখতে সক্ষম হবেন।”

এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও টেকনোলজি ট্রান্সফার অফিস প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

১

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

২

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

৩

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৪

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৫

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

৬

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

৮

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

৯

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১০

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১১

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১৩

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৪

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৫

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১৮

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

১৯

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

২০