নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

Share this news with

‎নোয়াখালীর সোনাইমুড়ীতে আদালতের নির্দেশে সন্দেহজনক দলিলের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ তুলেছেন সাব-রেজিস্ট্রার সিরাজুল হক। তার দাবি, তদন্ত প্রতিবেদন দাখিলের জেরে ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট সাংবাদিক দাবি করেছেন, যথাযথ তদন্ত ছাড়াই একপেশে প্রতিবেদন দেওয়া হয়েছে।
‎
‎সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সাংবাদিক মোঃ সেলিম মিয়া এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জমির নামজারি ও অন্যের জমি দখলের অভিযোগ ওঠে। এ নিয়ে বিরোধের মধ্যে ২১১/২০০১ নম্বর দলিলের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত নথির অসংগতি সামনে আসে।
‎
‎এ ঘটনায় জমির মালিকানা দাবিদার মজিবুল হক দলিলটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে ১১৩/২০২৬ নম্বর মামলা করেন। মামলায় আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত শেষে ২০২৬ সালের জুন মাসে প্রতিবেদন জমা দেন সাব-রেজিস্ট্রার সিরাজুল হক।
‎
‎সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রের দাবি, তদন্তে দলিলের সত্যতা, নামজারি প্রক্রিয়া ও জমির দখলসংক্রান্ত বিষয়ে বিভিন্ন অসংগতি পাওয়া যায়। জাল দলিল ব্যবহারের অভিযোগের সত্যতা প্রতীয়মান হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে মামলার সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রায় দুই মাস কারাভোগ করেন বলে জানা গেছে।
‎
‎সাব-রেজিস্ট্রার সিরাজুল হক অভিযোগ করে বলেন, মামলার আসামিরা সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে মুক্তির পর গত ৪ অক্টোবর সাংবাদিক সেলিম তার কার্যালয়ে আসেন। এরপর গত ৯ অক্টোবর তার বিরুদ্ধে প্রকৃত ঘটনার সঙ্গে অসংগতিপূর্ণ তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
‎
‎সিরাজুল হকের ভাষ্য, আদালতের নির্দেশে দায়িত্ব পালন করে তদন্ত প্রতিবেদন দাখিল করায় তাকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রকাশিত সংবাদে তার পেশাগত অবস্থান, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় পত্রিকা কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানান সাব-রেজিস্ট্রার।
‎
‎তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিক মো. সেলিম মিয়া। তিনি দাবি করেন, তাদের দলিল জাল নয়। সাব-রেজিস্ট্রারের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলে সেলিম বলেন, যথাযথ তদন্ত ছাড়াই একপেশেভাবে প্রতিবেদন দেওয়া হয়েছে।
‎
‎সোনাইমুড়ী উপজেলা দলিল লেখক সমিতির সোহরাব হোসেন বলেন, সাব-রেজিস্ট্রারকে নিয়ে প্রকাশিত সংবাদগুলো উদ্দেশ্যপ্রণোদিত বলে তার ধারণা। জাল দলিলের অভিযোগে ওই সাংবাদিক ও তার পরিবারের কয়েকজন সদস্য কারাভোগ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
‎
‎এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, একটি দলিল টেম্পারিং করে জমা খারিজের জন্য জমা দেওয়া হয়েছিল।
‎
‎এ নিয়ে আদালতে মামলা হলে সাব-রেজিস্ট্রারকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। তদন্তে জাল দলিলের সত্যতা পাওয়ার পর তিনি প্রতিবেদন দেন বলে জানান সহকারী কমিশনার। পরে ওই দলিলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
‎
‎তবে দলিলের বৈধতা, তদন্তের যথার্থতা এবং সংবাদ প্রকাশ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

২

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

৩

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

৪

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৫

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

৬

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

৭

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

৮

লালনমেলায় মাদক প্রতিরোধে কঠোর নজরদারি, পুলিশের অভিযানে জব্দ ২ হাজার সরঞ্জাম

৯

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১১

বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১২

ঘুরতে নিয়ে গিয়ে শিশুকে বলাৎকার, ভ্যানচালক গ্রেপ্তার

১৩

বিএমইউ ও বিআইডব্লিউটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১৫

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

১৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

১৭

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

১৮

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

১৯

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

২০