
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ১১ দলীয় ঐক্যের কোনো কর্মসূচিতে অংশ নেবে না খেলাফত মজলিস। তাদের দাবি, এটি মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল এবং নির্বাচন শেষ হওয়ার পর এর কার্যকারিতা শেষ হয়েছে।
তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ভবিষ্যতে বৃহত্তর কোনো ঐক্যের প্রয়োজন হলে তা বিবেচনা করা হবে বলেও জানিয়েছে দলটি।
এদিকে, ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, জোট আগের মতোই ১১ দল নিয়েই কার্যক্রম চালিয়ে যাবে এবং সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন