জাবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরীকে ২৮ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকে আগামী ৩৬ মাসের জন্য ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন।

অফিস আদেশে বিদায়ী ও নবনিযুক্ত সভাপতিদ্বয়ের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে রেজিস্ট্রারের কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নতুন সভাপতি মুনতাকিমুল বারী চৌধুরী বলেন, ‘প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারলে আমি আশাবাদী, আমাদের বিভাগ আরও ভালো করবে। শুধু বিভাগ নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ও যেন ভালো করেএই প্রত্যাশা নিয়েই কাজ শুরু করছি। এ জন্য সবার দোয়া ও সমর্থন চাই।’
‎
‎তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতাই সবচেয়ে জরুরি। আমরা যদি একটি টিম হিসেবে একসঙ্গে কাজ করতে পারি, তাহলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।’
‎
‎বিভাগের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজনেস ফ্যাকাল্টির চারটি বিভাগের মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ সর্বশেষ প্রতিষ্ঠিত হলেও পড়ালেখা, খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীরা ভালো করছে। চাকরির বাজারেও বিভাগের শিক্ষার্থীরা ভালো করছে। পাশাপাশি ইভিনিং প্রোগ্রামেও বিভাগটি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে।

‎এর আগে, গত ২০ সেপ্টেম্বর অফিস আদেশটি জারি করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

২

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

৩

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

৪

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

৫

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

৬

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

৭

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

৯

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

১০

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

১১

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

১২

রাসূল (সা.)-এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশের দাবি

১৩

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

১৪

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

১৫

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

১৬

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

১৮

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

২০