সর্বশেষ
||কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার||সিএমপিতে বড় রদবদল: তিন উপ-পুলিশ কমিশনারের দপ্তর পরিবর্তন||পতেঙ্গায় ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার||রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক||কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন||বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে আটক ৬||পতেঙ্গা টার্মিনালে সক্ষমতার নতুন অধ্যায়: চীন থেকে এলো ৩০ মিলিয়ন ডলারের ৪ আধুনিক ক্রেন||যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন||কুমিল্লা বোর্ডে নজিরবিহীন বিপর্যয়: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী শূন্য ৮ কলেজ||৪ দিন পর সীমান্তে উদ্ধার বাক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ফিরলেন আপনজনের কাছে

জাবিতে প্রবেশিকা অনুষ্ঠান: জাকসুর ভিপির আসনে ছাত্রদলের আহ্বায়ক, জায়গা হয়নি শীর্ষ ৪ নেতার!

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) প্রবেশিকা অনুষ্ঠানে প্রটোকল ও আসন বিন্যাস নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতির (ভিপি) নির্ধারিত আসনে ছাত্রদলের জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে বসানো হলেও, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক সহ শীর্ষ চার ছাত্রনেতার স্থান হয়নি।

শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত প্রবেশিকা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ নিয়ে ছাত্রদলের নেতকর্মীদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রবেশের পর সকলেই তার নিজ আসন গ্রহণ করেন। তবে ছাত্র সংগঠনগুলোর জন্য নির্দিষ্ট জায়গা না রাখায় ছাত্রদল প্রথমে জাকসুর নেতৃবৃন্দের চেয়ারে বসেন। পরবর্তীতে তাদের উপস্থিতিতে এক সময় চেয়ার ছাড়তে বাধ্য হন। এরপর শাখা ছাত্রদলের আহ্বায়ক বাবর জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর আসনে বসেন। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস রাজেশ এবং শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা কিছু সময় দাঁড়িয়ে থাকেন এবং এক পর্যায়ে আসন না পেয়ে বের হয়ে যান।

শাখা ছাত্রদলের এক যুগ্ম আহবায়ক বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রবেশিকা অনুষ্ঠানে আসন নিয়ে বিশৃঙ্খলা এবং যথাযথ ব্যবস্থাপনার অভাবে এ ধরনের ঘটনা তৈরি হয়েছে। আমরা ছাত্রদলের জন্য কোন নির্দিষ্ট আসন পায়নি। তাই কেন্দ্রীয় ছাত্রদল নেতা সহ শাখা ছাত্রদলের সদস্য সচিবকে বেরিয়ে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার ছিল।

শাখা ছাত্রদল নেতা নবীনুর রহমান নবীন বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাংলাদেশের বৃহৎ সংগঠন হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের অব্যবস্থাপনার আমরা নিন্দা জানাই।

শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, আমরা আসলে গরমের জন্য ওখান থেকে বের হয়ে এসেছি। দ্রুত সময়ের মধ্যে জহির রায়হান অডিটোরিয়াম সংস্কার করা প্রয়োজন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক এবং প্রবেশিকা অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আমরা শুধুমাত্র প্রতিনিধিদের জন্য বসার ব্যবস্থা করেছি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

সিএমপিতে বড় রদবদল: তিন উপ-পুলিশ কমিশনারের দপ্তর পরিবর্তন

পতেঙ্গায় ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে আটক ৬

পতেঙ্গা টার্মিনালে সক্ষমতার নতুন অধ্যায়: চীন থেকে এলো ৩০ মিলিয়ন ডলারের ৪ আধুনিক ক্রেন

যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন

কুমিল্লা বোর্ডে নজিরবিহীন বিপর্যয়: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী শূন্য ৮ কলেজ

৪ দিন পর সীমান্তে উদ্ধার বাক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ফিরলেন আপনজনের কাছে

১০

নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী

১১

পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ

১২

পুকুরের মোটরের তারে প্রাণ গেল মা-ছেলের

১৩

ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

১৪

জাবিতে প্রবেশিকা অনুষ্ঠান: জাকসুর ভিপির আসনে ছাত্রদলের আহ্বায়ক, জায়গা হয়নি শীর্ষ ৪ নেতার!

১৫

ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা, ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম 

১৬

রাবি মার্কেটিং বিভাগ: র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

১৭

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর আগমন, জাবিতে ছাত্র ইউনিয়নের প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন

১৮

‘প্রভাবশালী নেতাদের সময় দিতে হয়’ – এনসিপি নেত্রী সাদিয়া আফরিন

১৯

এনসিপি নেতা সুজা উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

২০