সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) থার্মোকল জেইউর উদ্যোগে তিন দিনব্যাপী ‘বিয়ন্ড সাইলেন্স ২০২৬ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট’ অনুষ্ঠিত হয়েছে।

২০ থেকে ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত এ আয়োজনে দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, ভিজ্যুয়াল স্টোরিটেলার, শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীরা অংশ নেন।

তিন দিনব্যাপী এ সামিটের মূল লক্ষ্য ছিল চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে সংলাপ, সৃজনশীলতা, মানবিক সংযোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।

সামিটের প্রথম দিন রবিবার (২০ সেপ্টেম্বর) জহির রায়হান মিলনায়তনে ‘কাট অব টি’ শীর্ষক অনানুষ্ঠানিক চলচ্চিত্র নির্মাতা ও অংশগ্রহণকারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চলচ্চিত্র, চলচ্চিত্র নির্মাণ ও ফিল্ম অ্যাক্টিভিজম নিয়ে নির্মাতা, শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) জহির রায়হান মিলনায়তনে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের অবদানকে উৎসর্গ করে আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দীন ও জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম।

এদিন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) লেকচারার আল আমিন রাকিব তনয় ‘বিয়ন্ড দ্য ফ্রেম মাস্টারক্লাস’ পরিচালনা করেন। পাশাপাশি চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ‘ফিল্ম এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে সামিটের শেষ দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাবিব নাজমুস ছাকিব ‘বিয়ন্ড দ্য ফ্রেম মাস্টারক্লাস’ পরিচালনা করেন।

শেষ দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘ইন্টারন্যাশনাল ভয়েস এক্সচেঞ্জ’। এতে দেশ-বিদেশের নির্মাতা ও অংশগ্রহণকারীদের মধ্যে সৃজনশীল মতবিনিময় ও আন্তর্জাতিক সংলাপের সুযোগ তৈরি হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ এবং নির্মাতা ও গবেষক শ্যামল শিশির। অনলাইনে যুক্ত হন অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা ফাইজা বাতুল।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (ডব্লিউএমএসআরসি) পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসাইন।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাতা, শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীদের পাশাপাশি জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম এবং জাবি প্রেসক্লাবের সভাপতি এস.এম. তাওহিদ সম্মাননা গ্রহণ করেন।

আয়োজনটির টেকনিক্যাল পার্টনার ছিল ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশ ফিল্ম ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, ইভেন্ট পার্টনার হেল্প দ্য ফিউচার এবং রিসার্চ পার্টনার বাংলাদেশ রিসার্চ সোসাইটি (বিডিআরএস)।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১১

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১২

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৩

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৪

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৫

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

১৬

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১৯

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০