সর্বশেষ
||ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা||‎শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন||‎খাগড়াছড়িতে বিজিবি’র সাথে চোরা কারবারিদের গোলাগুলি, পিস্তল ও গোলাবারুদ উদ্ধার||বগুড়ার ধুনটে সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ, তদন্ত কমিটি গঠন||চলমান সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে উদ্বেগ, সংবাদ সম্মেলন করল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ||জাবিতে আগামীকাল জেইউডিওর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা||বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতনের চিত্র-২০২৫ প্রতিবেদন প্রকাশ, কার্যকর পদক্ষেপের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের||চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি টিপু, সিনি. সহ সভাপতি আজাদ ও সম্পাদক অরুণ||প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন||দৌলতপুরে মহিষ বিক্রির টাকার বিরোধে ছেলের আঘাতে গ্রামপুলিশ বানেজ উদ্দিন নিহত
সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২৭ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে আগামীকাল জেইউডিওর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা

Share this news with

“তব কল্লোলে মুখরিত হোক মম প্রাঙ্গণ”—এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবীন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী ও মুক্তবুদ্ধির চর্চা বিকাশের লক্ষ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত ‘নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হবে আগামীকাল। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জেইউডিও শিক্ষার্থীদের যুক্তিবাদী, মননশীল ও চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে আসছে। নবীন শিক্ষার্থীদের বিতর্ক ও পাবলিক স্পিকিং বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া, বিতর্কের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং যুক্তিনির্ভর চিন্তার চর্চায় উদ্বুদ্ধ করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।

এবারের কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১ হাজার নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে বিতর্ক ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালার পাশাপাশি পাবলিক স্পিকিং ও কমিউনিকেশন স্কিলবিষয়ক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন স্বনামধন্য বক্তা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রভাষক সাদমান সাদিক।

এ ছাড়া নবীন শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহী করে তুলতে একটি প্লানচেট বিতর্ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটবে।

এবারের ‘নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৬’-এর আহ্বায়ক ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী ও জেইউডিওর প্রচার ও প্রকাশনা সম্পাদক লামিশা জামান। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাইক্রোবায়োলজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী ও জেইউডিওর কার্যকরী সদস্য আরিফুল ইসলাম সিরাজী।

আয়োজন প্রসঙ্গে জেইউডিওর সভাপতি আল লুবান বলেন, “শিক্ষার্থীদের যুক্তিবাদী ও চিন্তাশীল হিসেবে গড়ে তুলতে জেইউডিওর প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নবীনদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা ও যুক্তিনির্ভর চিন্তা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

‎শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন

‎খাগড়াছড়িতে বিজিবি’র সাথে চোরা কারবারিদের গোলাগুলি, পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

বগুড়ার ধুনটে সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ, তদন্ত কমিটি গঠন

চলমান সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে উদ্বেগ, সংবাদ সম্মেলন করল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

জাবিতে আগামীকাল জেইউডিওর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা

বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতনের চিত্র-২০২৫ প্রতিবেদন প্রকাশ, কার্যকর পদক্ষেপের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি টিপু, সিনি. সহ সভাপতি আজাদ ও সম্পাদক অরুণ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

দৌলতপুরে মহিষ বিক্রির টাকার বিরোধে ছেলের আঘাতে গ্রামপুলিশ বানেজ উদ্দিন নিহত

১০

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক! তালিকায় Close Up, Himalaya সহ আরও পরিচিত ব্র্যান্ড

১১

পাহাড়ি বন্যায় ভেঙে গেল সাত গ্রামের একমাত্র সড়ক, চরম ভোগান্তিতে গ্রামবাসী

১২

জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

১৩

ঠাকুরগাঁও ভূল্লীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪

খালে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু

১৫

‎খাগড়াছড়িতে সেনা অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় জুস জব্দ

১৬

চরভদ্রাসনের হাজী ডাঙ্গী কবরস্থানে নিরাপত্তাহীনতা: সোলার প্যানেল, ব্যাটারি ও তার চুরিতে উদ্বিগ্ন এলাকাবাসী

১৭

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবি ও মামলা পুনঃতদন্তে শিক্ষার্থীদের মানববন্ধন

১৮

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

১৯

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের আমন্ত্রণ, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে যা জানা গেল

২০