সর্বশেষ
||গুলশান লেকপাড়ে ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত||কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি||‘৭২-এর সংবিধান কুশদাহ’, শাহবাগে প্যাকের বিক্ষোভে নতুন বিতর্ক||সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানে শাহবাগে বিক্ষোভ, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ||‘জান দিব তবুও জুলাই দিব না’ —শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ||চাটখিলে সন্ত্রাসী হামলায় ২ যুবদল নেতা গুরুতর আহত||নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১||মধ্যপ্রাচ্যের উত্তেজনার ছায়া বেনাপোলে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য||কুষ্টিয়ায় বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি টাকার মাদক ধ্বংস||রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে ডিএসসিসির হকার উচ্ছেদ
রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
১০ এপ্রিল ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জান দিব তবুও জুলাই দিব না’ —শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের একটি প্লাটফর্ম। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, “জান দিব তবুও জুলাই দিব না” স্লোগানে শহীদ পরিবার এবং ‘জুলাই যোদ্ধা ঐক্যবদ্ধ প্লাটফর্ম’-এর উদ্যোগে এই সমাবেশ ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের জুলাই যোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই শহীদ আরাফাতের ভাই মো. হাসান আলী, জুলাই যোদ্ধা মো. জীবন আহমেদ এবং মো. আল আমিনসহ অন্যান্যরা। কর্মসূচিতে বক্তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন এবং গণভোটের মাধ্যমে প্রদত্ত গণরায়ের প্রতিফলন নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং বাতিল করা ১৬টি অধ্যাদেশ সংবিধান সংস্কারের মাধ্যমে পুনর্বহাল করতে হবে। তারা আরও বলেন, এসব দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।

সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছিল।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান লেকপাড়ে ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত

কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি

‘৭২-এর সংবিধান কুশদাহ’, শাহবাগে প্যাকের বিক্ষোভে নতুন বিতর্ক

সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানে শাহবাগে বিক্ষোভ, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ

‘জান দিব তবুও জুলাই দিব না’ —শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

চাটখিলে সন্ত্রাসী হামলায় ২ যুবদল নেতা গুরুতর আহত

নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১

মধ্যপ্রাচ্যের উত্তেজনার ছায়া বেনাপোলে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি টাকার মাদক ধ্বংস

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে ডিএসসিসির হকার উচ্ছেদ

১০

গ্রেফতার হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম রুমী

১১

অনশনে বসলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১২

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার ডিজেল জব্দ

১৩

বিএসএফ এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঝড়লো আরও একটি প্রাণ

১৪

মুরাদনগরে কৃষককে কুপিয়ে হত্যা

১৫

বাইতুল মোকাররমে উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী-হকার সংঘর্ষ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন শঙ্কা

১৬

তেজগাঁওয়ে পুরনো শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী রক্তাক্ত

১৭

মহিলা জামায়াতের নারী কর্মী সাওদা সুমির মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

১৯

কিশোরগঞ্জে ‘কানাডা রেড লটারি’ এর নামে প্রতারণা

২০