হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

Share this news with

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ০৬ মাসের মেয়াদে অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব সাদিকুর রহমান-এর যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে শাকিল চৌধুরী-কে আহ্বায়ক এবং আপেল মাহমুদ আরিফ-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নুরু মিয়া এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মাহমুদুল হাসান মুহি মনোনীত হয়েছেন। জেলা শাখার মুখ্য সংগঠক নূর আমিন-এর সুপারিশক্রমে এ কমিটির অনুমোদন দেয় জেলা নেতৃবৃন্দ।

কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক শাকিল চৌধুরী মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরব, সম্মান এবং একইসাথে বড় একটি দায়িত্ব। সংগঠনের প্রতি আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সততা, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আমরা কাজ করতে পারব ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, তাদের প্রধান পরিকল্পনা হলো সদর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা। শিক্ষার্থীদের অধিকার, মেধা বিকাশ, নৈতিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি ও দক্ষ কর্মী গড়ে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

সদস্য সচিব আপেল মাহমুদ আরিফ তাঁর বক্তব্যে বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো একটি মেধাভিত্তিক, আদর্শিক ও দায়িত্বশীল ছাত্রসমাজ গড়ে তোলা। আমরা চাই শিক্ষার্থীরা শুধু রাজনীতি নয়, শিক্ষা, মানবিকতা, নেতৃত্ব এবং দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করুক। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন ছাত্রসমাজ গড়ে তোলাও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

কমিটি অনুমোদনকালে জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব সাদিকুর রহমান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “কুড়িগ্রামে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও মেধাভিত্তিক সমাজ গঠনে জাতীয় ছাত্রশক্তি অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটির হাত ধরে সদর উপজেলায় সাংগঠনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মাদকবিরোধী ও শিক্ষা সেমিনার আয়োজন করা হবে, যা শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।”

অনুমোদিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— রাগীব আহসাব রুদ্র, এইচ এম নূর আমিন, আশরাফুল আলম, সবুজ রানা শান্ত, নাজমুল হাসান লিমন, আশরাফুল ইসলাম, আদনান হাবিব, অনামিকা আক্তার রিতু, শাহীন আলম, শাকিল আহমেদ (য), আহসান হাবিব শাফি, মোস্তফা সরদার, আপেল মিয়া, ফিরোজ আলী ও ফেরদৌস রহমান।

অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন— আসাদুল হাবিব আরমান (দপ্তর), রাব্বি হোসেন রনি (প্রচার ও প্রকাশনা), শামীম বাবু শান্ত (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), আসাদুল্লাহ আল গালিব (শিক্ষা বিষয়ক), মমিনুল ইসলাম, আশিকুর রহমান, ফুয়াদ হাসান, একরামুল হক, হাসেদুল হক হাসু, আফজাল হোসেন, রেজাউল আহমেদ, সুমন ইসলাম, সাব্বির ইসলাম ও সামিউল ইসলাম।

নতুন এই কমিটি কুড়িগ্রাম সদর উপজেলার সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং মাদক-সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গঠনে জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

১

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৩

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৪

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৫

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

৬

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

৭

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

৮

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

৯

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১০

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১১

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১২

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৩

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৪

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৫

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১৬

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

১৭

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

১৮

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৯

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

২০