উজ্জ্বল রায়, জবি প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবি প্রেসক্লাবের নির্বাচন বুধবার

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক সংগঠন জবি প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
‎
মঙ্গলবার (১৯ মে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর আগে ১৭ মে জবি প্রেসক্লাবের উপদেষ্টা তাইফুর রহমান তমালকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। পরে ১৮ মে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়।
‎
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল বলেন, “আসন্ন নির্বাচন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। এই নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মাঝে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তা আমাদের গণতান্ত্রিক চর্চারই বহিঃপ্রকাশ।”
‎
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্যদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
‎
সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্ব জবি প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যবান্ধব করে তুলবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

২

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

৫

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

৬

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

৮

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

৯

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১০

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১১

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১২

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৩

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

১৪

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

১৬

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৭

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

১৮

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

১৯

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০