পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১১ মে ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জঙ্গল সলিমপুর ঘিরে বড় পরিকল্পনা: তৈরি হচ্ছে দুটি বিশেষায়িত পুলিশ একাডেমি

Share this news with

চট্টগ্রামের সীতাকুন্ডের আলোচিত জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে সেখানে আধুনিক পুলিশি ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে সরকার। দীর্ঘদিনের দখলদারিত্ব অবসান হওয়া এই পাহাড়ি ভূমিতে এবার দুটি আন্তর্জাতিক মানের পুলিশ প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

সোমবার (১১ মে) রাজধানীর শাপলা হলে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর এক গুরুত্বপূর্ণ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই মেগা প্রকল্পের ঘোষণা দেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, পুলিশের পেশাগত দক্ষতা বিশ্বমানে উন্নীত করতেই জঙ্গল সলিমপুরকে বেছে নেওয়া হয়েছে। প্রস্তাবিত দুটি একাডেমির একটি উৎসর্গ করা হবে এলিট ফোর্সের উন্নত প্রশিক্ষণের জন্য, আর অন্যটি ব্যবহৃত হবে সাধারণ ফোর্সের সক্ষমতা বৃদ্ধিতে। বিশেষ করে এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও আইনি কাঠামো আরও শক্তিশালী করতে সরকার একটি স্বতন্ত্র ‘লেজিসলেশন’ বা আইন প্রণয়নের কাজও শুরু করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনামূলক ভাষণের মধ্য দিয়ে এই সভাটি বিশেষ গুরুত্ব পায়। পুলিশের আধুনিকায়ন ও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে জঙ্গল সলিমপুর প্রকল্পের কারিগরি ও কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, প্রায় ৩ হাজার ১০০ একরের এই দুর্গম এলাকাটি একসময় দখলদারদের রাজত্ব ছিল। তবে গত মার্চ মাসে যৌথ বাহিনীর বিশাল অভিযানের পর এলাকাটি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে শত শত পুলিশ সদস্য এলাকাটি পাহারা দিচ্ছেন। সেখানেই এখন তৈরি হতে যাচ্ছে আধুনিক প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু, যা চট্টগ্রামের এই অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা জোনে পরিণত করবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০