নিজস্ব সংবাদদাতা
১৯ মার্চ ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় একই পরিবারের চারজন গুলিবিদ্ধ

—প্রতীকী ছবি।

খুলনায় ঘরে ঢুকে একটি পরিবারের ওপর সশস্ত্র হামলার ঘটনায় একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টা ৫০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় রঞ্জুয়ারা (৪৬) ও ফাহিমা (২৪)-কে ঢামেক হাসপাতালে আনা হয়। রঞ্জুয়ারার বুকে এবং ফাহিমার ডান পায়ে গুলি লেগেছে। বর্তমানে তারা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের বাড়ি খুলনা জেলার লবণচূড়া থানার কৃষ্ণনগর গ্রামে। রঞ্জুয়ারার স্বামী কাজী আনিসুর রহমান এবং ফাহিমার স্বামী কাজী রাশেদুল (২২)।

আহতদের সঙ্গে আসা কাজী রাশেদুল জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টার দিকে ৫-৬ জন সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় দুজনকে ঢামেকে পাঠানো হয়।

বাহক সূত্রে জানা যায়, হামলার সঙ্গে ফাহিমার পূর্বের স্বামী জড়িত থাকতে পারেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিএনপিতে ‘চমক’, নিলেন শ্বশুরবাড়ি থেকে মনোনয়ন

পল্টনে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে এবার মুখ খুললেন রুমিন ফারহানা

‘নিজের অস্ত্রের গুলিতে’ প্রাণ হারালো পুলিশ সদস্য

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিউমার্কেটে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২

মধুর ক্যান্টিনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি ইনসাফের আন্দোলনের

১০

মধুর ক্যান্টিনে মুজিবনগর দিবস উপলক্ষে জেডিপির আলোচনা সভা

১১

ইরান সমর্থনে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ

১২

শাহবাগে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ

১৩

সংবিধান শুধুমাত্র একটি আইনি দলিল নয়, বরং একটি রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক চেতনার প্রতিফলন

১৪

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, ঢামেক মর্গে মরদেহ

১৫

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, মরদেহ ঢামেকের মর্গে

১৬

রাজধানীর শিল্পকলার সামনে দুর্ঘটনা, আহত ২

১৭

মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবন-যাপন চা-শ্রমিকদের

১৮

মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

১৯

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ নিয়ে বড় দুশ্চিন্তায়

২০