সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
১৩ অগাস্ট ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share this news with

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামাল উদ্দিন হল ছাত্রদলের উদ্যোগে ’ইনডোর স্পোর্টস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগষ্ট) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের কমন রুমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন বলেন, ’শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই প্রতিযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। কামাল উদ্দিন হলের নেতাকর্মীদের মধ্যে যে প্রাণবন্ততা ও ঐক্য বিদ্যমান, তা ছাত্রদলকে গর্বিত করে। এসময় তিনি কামাল উদ্দিন হলের খেলার মাঠের জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরে সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে মাঠটি দ্রুত সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে হল ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ’কামাল উদ্দিন হল শাখা ছাত্রদল ক্যাম্পাসে সবসময় একতাবদ্ধ ও দায়িত্বশীল ইউনিট হিসেবে পরিচিত। বিএনপির ৩১ দফা রূপরেখায় ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে একজন খেলোয়াড় পরিবার বা সমাজের বোঝা না হয়ে আর্থিক ও মানসিকভাবে স্বাবলম্বী হতে পারেন। প্রয়াত আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়া উন্নয়নে যে অবদান রেখে গেছেন, সেই ধারা বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কামাল উদ্দিন হল ছাত্রদল পজিটিভ রাজনীতিচর্চা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রোমান রাশিদুল, সেলিম রেজা, আসিফ ইকবাল, রায়হান হোসেন মিল্টন, কে এম রিয়াদ, হাসান শাহরিয়ার রমিম, রাজুয়ার হোসেন রাজু, জোবায়ের হাসান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর, আহ্বায়ক সদস্য কাজী সায়হাম, প্রতিযোগিতার আহ্বায়ক আফিফ মুনতাসির প্রমূখ বক্তব্য দেন। এসময় শাখা ছাত্রদল ও কামাল উদ্দিন হলের নেতৃবৃন্দ ও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০