তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

Share this news with

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বক্তব্য রাখছেন। এ সময় তাকে ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি তিনি জুলাই আন্দোলন না মানার ঘোষণা দেন এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন অভিযোগ করে বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। এ ধরনের নাশকতা হতে পারে বলে তারা আগেই আশঙ্কা করেছিলেন এবং বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিতও করেছিলেন।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ কর্মকর্তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

তবে তাৎক্ষণিকভাবে আগুন দেওয়ার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি এবং ভিডিওতে বক্তব্য প্রদানকারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে পুলিশ ভিডিওটি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঘটনাটিকে কেন্দ্র করে কুষ্টিয়ার স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০