সর্বশেষ
||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি||বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ||প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের||দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ||মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন||জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি||ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড||প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন||পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া||পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
২১ মে ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

Share this news with

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি তাঁর বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি শীঘ্রই এলাকার দখলবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবস্থাতেই আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

​সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শঙ্কর কুমার দে, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম ও সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু।

​এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখেরুজ্জামান পল্টু, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, কালিগঞ্জ থানার এসআই পলাশ এবং বিজিবি খানজিয়া ক্যাম্পের সুবেদার সাদেকসহ অনেকে।

​উক্ত সভায় কালিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে মাদকদ্রব্য ও চোরাচালান বৃদ্ধি, কৃষ্ণনগরে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের কারণে যুব সমাজের বিপথগামিতা, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই সংক্রান্ত সরকারি নির্দেশনা এবং বাজারে জাল টাকা প্রতিরোধে সতর্কতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

​সমাপনী বক্তব্যে বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে এবং অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১০

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

১১

২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা

১২

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১৩

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎

১৪

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

১৫

এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়

১৬

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত

১৭

নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিজবাহ উল আজীম, ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান

১৯

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

২০