সাকিব মাহমুদ, ইবি সংবাদদাতা
২৯ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের দিনে গাজায় নগদ অর্থ সহায়তা দিলো— ইবির হ্যান্ডস ফর হিউম্যানিটি

Share this news with

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন হ্যান্ডস ফর হিউম্যানিটি পবিত্র ঈদুল আযহার  দিনে নগদ অর্থ সহায়তা নিয়ে গাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সংগঠনটি এই সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আযহার দিন গাজার কয়েকজন অসহায় মানুষের হাতে সরাসরি নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রথম ধাপে ৫ জনের প্রত্যেককে ৫০ শেকেল করে সহায়তা প্রদান করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব রায়হান কবির বলেন, গাজার মানুষের বর্তমান পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ঈদের দিনে অন্তত কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। এটি ছোট একটি উদ্যোগ হলেও মানবতার জায়গা থেকে আমাদের দায়িত্ববোধের প্রকাশ।

তিনি আরও জানান, ভবিষ্যতে বড় পরিসরে ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। তবে পর্যাপ্ত অর্থায়নের অভাবে কাঙ্ক্ষিত পরিসরে কাজ করা সম্ভব হচ্ছে না।

হ্যান্ডস ফর হিউম্যানিটির আহ্বায়ক আমির ফয়সাল বলেন, আমাদের কাছে গাজায় কাজ করার মতো যোগাযোগ ও সুযোগ রয়েছে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে বড় উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে আমরা আরও অনেক অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারবো।

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

১

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

২

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

৩

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

৪

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৫

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৬

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৭

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৮

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৯

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১০

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১৩

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১৪

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৫

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৬

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৭

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৮

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৯

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

২০