সর্বশেষ
||চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা||নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সাঙ্গু নদীতে শিশুর সন্ধান মেলেনি||‘রক্ত লাগলে রক্ত নে, মেহেদিকে ফিরিয়ে দে’— রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন||ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত||বরগুনায় নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার||সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, ১ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার সহ গ্রেপ্তার ২||ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি||বগুড়ার সেই ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর||কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার||সিএমপিতে বড় রদবদল: তিন উপ-পুলিশ কমিশনারের দপ্তর পরিবর্তন

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

Share this news with

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১০০-এর মধ্যে ৪৫.৫ স্কোর করে এই র‌্যাঙ্কিংয়ে ৬১২তম এবং এশিয়ার বেস্ট গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম ও বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গত ১৬ জুন ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬-২৭ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকা ঘেঁটে দেখা গেছে, গত বছরের তুলনায় অনেক ভালো অবস্থানে পৌঁছেছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর ১০০-এর মধ্যে ৪১.৩ স্কোর পেয়েছিল এ বিদ্যাপীঠ। র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিক অবস্থান ৬৩৮তম এবং এশিয়ার বেস্ট গ্লোবাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৪২তম ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। দেশীয় অবস্থানের উন্নতি না হলেও এশিয়া ও বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ভালো করেছে বিশ্ববিদ্যালয়টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া আরও ৬টি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং করেছে। এবার ৪৪.২ স্কোর নিয়ে দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৬৭৩তম, এশিয়ার মধ্যে ২০৩তম)। যা গত বছরের থেকে অবনতি ঘটেছে। গত বছর ৪৯.৫ স্কোর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাঙ্কিং ছিল ৬০৪ ও এশিয়ার মধ্যে ১৭২তম, ৩৮.১ স্কোর নিয়ে নর্থ-সাউথ ইউনিভার্সিটি তৃতীয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৯৭৫তম, এশিয়ার মধ্যে ৩৩০তম)।

৩৬.৬ স্কোর নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চতুর্থ (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১০৬১তম, এশিয়ার মধ্যে ৩৬৬তম)। ৩৩.৫ স্কোর নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পঞ্চম (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১২৩৮তম, এশিয়ার মধ্যে ৪৫১তম), ৩২.৬ স্কোর নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ষষ্ঠ (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১২৯০তম, এশিয়ার মধ্যে ৪৭৪তম)। ৩০.২ স্কোর নিয়ে সপ্তম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৪২৯তম, এশিয়ার মধ্যে ৫৪৭তম)। ২৪ স্কোর নিয়ে অষ্টম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১৮১৫তম, এশিয়ার মধ্যে ৭৫৮তম)।

এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম এলেও কোনো র‌্যাঙ্কিং করা হয়নি।

জানা যায়, ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংটি সবচেয়ে প্রভাবশালী র‌্যাঙ্কিংগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশ্বের ১০৫টি দেশের শীর্ষ ২ হাজার ২৫০টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কিংয়ের আওতায় এসেছে। র‍্যাঙ্কিংটি ১৩টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা অ্যাকাডেমিক গবেষণা কর্মক্ষমতা পরিমাপ করে। সেইসঙ্গে এই বিশ্ববিদ্যালগুলোর বৈশ্বিক এবং আঞ্চলিক খ্যাতিও বিবেচনায় রাখা হয়েছে।

এ বছরের এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ৫ বিশ্ববিদ্যালয়গুলো হলো হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সাঙ্গু নদীতে শিশুর সন্ধান মেলেনি

‘রক্ত লাগলে রক্ত নে, মেহেদিকে ফিরিয়ে দে’— রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

বরগুনায় নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, ১ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার সহ গ্রেপ্তার ২

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

বগুড়ার সেই ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

সিএমপিতে বড় রদবদল: তিন উপ-পুলিশ কমিশনারের দপ্তর পরিবর্তন

১০

পতেঙ্গায় ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

১১

রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

১৩

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে আটক ৬

১৪

পতেঙ্গা টার্মিনালে সক্ষমতার নতুন অধ্যায়: চীন থেকে এলো ৩০ মিলিয়ন ডলারের ৪ আধুনিক ক্রেন

১৫

যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন

১৬

কুমিল্লা বোর্ডে নজিরবিহীন বিপর্যয়: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী শূন্য ৮ কলেজ

১৭

৪ দিন পর সীমান্তে উদ্ধার বাক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ফিরলেন আপনজনের কাছে

১৮

নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী

১৯

পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ

২০