আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবাসন সংকট নিরসনের দাবিতে রাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

Share this news with

আবাসন সংকট নিরসনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে মঞ্চ ২৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের দ্রুত সমাধান, পর্যাপ্ত আবাসিক আসন বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা ‘মেসের মালিক পকেট কাটে, ভিসি ঘুমিয়ে থাকে’, ‘হল আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, ‘শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে’, ‘সবার জন্য হল চাই, বৈষম্যের ঠাঁই নাই’ এবং ‘এসি রুমের আরাম ছাড়ো, হল-সংকট দূর করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর প্রতি আহ্বান জানান তারা।

এসময় মঞ্চ-২৪-এর মিডিয়া সমন্বয়ক আল ইমরান জিহাদ বলেন, রাবির শিক্ষার্থীরা আর হলের বাইরে থাকতে চায় না। তারা পড়াশোনার উপযোগী পরিবেশ চায়। শিক্ষার্থীদের আবাসন-সংকট দূর করতে না পারলে তাদের আবাসন ভাতা দিতে হবে। প্রতিবছর ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাজশাহীতে একজন শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়। এই ব্যয় বহন করা অনেক শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্ভব হয় না। তাই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর কাছে আহ্বান জানাই, অতি দ্রুত শিক্ষার্থীদের আবাসন-সংকট দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

এসময় মঞ্চ-২৪-এর সদস্য তালহা তামিম বলেন, বাংলাদেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসন সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে। প্রতিষ্ঠার ৭২ বছর পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে পারেনি।

তিনি বলেন, রাজশাহী শহরে পর্যাপ্ত টিউশনের সুযোগও নেই। ফলে মেস ভাড়া ও জীবনযাত্রার ব্যয় বহন করতে গিয়ে অনেক শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়ছেন। তাই সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি— শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব।

মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭১ থেকে ৭৩ ব্যাচের অনেক শিক্ষার্থী এখনো হল সুবিধা পায়নি। অথচ রাকসু নির্বাচনের আগে বিভিন্ন ছাত্রনেতা আবাসন সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি।

তিনি আরও বলেন, আজকের কর্মসূচির পরও যদি প্রশাসন কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবন ও রাকসু ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি প্রতিটি বিভাগে সমন্বয়ক ঘোষণা করে আগামী সপ্তাহ থেকে আবাসন সংকট নিরসনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, কর্মসূচি শেষে দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা প্রয়োজনে লাগাতার কর্মসূচির ঘোষনা দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০