সর্বশেষ
||শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল||ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ||মাতামুহুরীর পথচলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে নতুন উপজেলার যাত্রা||প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায়: বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর||সমালোচনার পর শিক্ষার্থীদের দাবিতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখাবে রাকসু||রাবিতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোডাউন||রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার||মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলাতক ২||বরগুনার তালতলী থানা ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা||বিশ্বকাপের উন্মাদনায় রামগঞ্জে ব্রাজিল বাড়ি সাজলো শিক্ষক শিমুল কান্তি দাস

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে

Share this news with

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘরে ঢুকে এক গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে ৫ বছর বয়সী এক শিশু। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্থানীয় সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তাদের ৫ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে সুজন বড়ুয়ার বাড়ি থেকে হঠাৎ চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। উৎসুক লোকজন ছুটে গিয়ে ঘরের দরজার সামনে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় এনি বড়ুয়া ও তার ছোট ছেলেকে পড়ে থাকতে দেখেন। এরপর ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে মেয়ে প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পড়শি সুরভী বড়ুয়া জানান, “চিৎকার শুনে আমরা দ্রুত ওই বাড়িতে যাই। সেখানে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখে চমকে উঠি। পরে ঘরের ভেতরে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিই।”

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই মারা যান মা এনি বড়ুয়া।

নেপথ্যে কি আর্থিক লেনদেন? স্বামীর বিস্ফোরক দাবি

খবর পেয়ে চট্টগ্রাম শহর থেকে রাতেই বাড়িতে ছুটে আসেন সুজন বড়ুয়া। কান্নায় ভেঙে পড়ে তিনি সাংবাদিকদের জানান, চাকুরির সুবাদে ঘটনার সময় তিনি শহরেই অবস্থান করছিলেন।

হত্যাকাণ্ডের পেছনে আর্থিক বিরোধের ইঙ্গিত দিয়ে সুজন বড়ুয়া দাবি করেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সাথে তার দীর্ঘদিন ধরে টাকা-পয়সা নিয়ে লেনদেন ছিল। এই শত্রুতার জেরে লিমনই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এছাড়া মৃত্যুর কোল ঢলে পড়ার আগে তার স্ত্রী এনি বড়ুয়া ঘাতক হিসেবে লিমন বড়ুয়ার নাম উচ্চারণ করে গেছেন বলেও দাবি করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

ওসি আরও জানান, জোড়া খুনের এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

মাতামুহুরীর পথচলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে নতুন উপজেলার যাত্রা

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায়: বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর

সমালোচনার পর শিক্ষার্থীদের দাবিতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখাবে রাকসু

রাবিতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোডাউন

রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলাতক ২

বরগুনার তালতলী থানা ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বিশ্বকাপের উন্মাদনায় রামগঞ্জে ব্রাজিল বাড়ি সাজলো শিক্ষক শিমুল কান্তি দাস

১০

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর জনসভা

১১

দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

১২

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে

১৩

পত্নীতলায় একদিনে তিন অস্বাভাবিক মৃত্যু, আইনগত ব্যবস্থা গ্রহণ

১৪

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

১৫

ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত

১৬

জমি বিরোধের সালিশ শেষে ছোট ভাইকে কুপিয়ে জখম, রাউজানে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৭

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপিত

১৮

দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

১৯

বগুড়ায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ

২০