সর্বশেষ
||সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া জেলের মৃত্যু, এলাকায় তীব্র ক্ষোভ||হাফিজপুরকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ চুক্তি স্বাক্ষর||জাবি আন্দোলনের সংহতিতে ঢাবিতে মশাল মিছিল||পীরগঞ্জে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আরেক কাঠমিস্ত্রির||​মে মাসের শুরু থেকেই ‘বজ্রপাত’: নওগাঁর সব উপজেলায় ডিবির সাঁড়াশি অভিযানে দিশেহারা অপরাধী চক্র||হাসপাতালের দুর্নীতি ও ‘হাম পরিস্থিতি’ নিয়ে এসডিএফ’র সংবাদ সম্মেলন||মামার বাড়ি ও রাজমহলকে ৮০ হাজার টাকা জরিমানা||মাজারে হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ||বাংলা একাডেমিতে “আদিবাসী প্রেমিকার মুখ” প্রকাশনা অনুষ্ঠান||দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

আত্রাইয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

Share this news with

নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় আত্রাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার শাপলা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “বর্তমান যুগ আধুনিক ও বাণিজ্যিক কৃষির যুগ। আমাদের ঐতিহ্যগত কৃষিকে এখন পুষ্টিসমৃদ্ধ, লাভজনক এবং জলবায়ুসহিষ্ণু কৃষিতে রূপান্তর করতে হবে। ‘পার্টনার’ প্রকল্প দেশের কৃষি খাতে উদ্যোক্তা তৈরি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “আত্রাই-রাণীনগরের কৃষকদের ভাগ্য উন্নয়নে এবং আধুনিক কৃষিপ্রযুক্তি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ জাতি গঠন করা যায়, সে লক্ষ্যে কৃষি কর্মকর্তাদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং উপজেলার কৃষি চিত্র তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।

​এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ এবং যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন।

​এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম রাব্বানী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​কংগ্রেসে বক্তারা টেকসই কৃষি উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া জেলের মৃত্যু, এলাকায় তীব্র ক্ষোভ

হাফিজপুরকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ চুক্তি স্বাক্ষর

জাবি আন্দোলনের সংহতিতে ঢাবিতে মশাল মিছিল

পীরগঞ্জে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আরেক কাঠমিস্ত্রির

​মে মাসের শুরু থেকেই ‘বজ্রপাত’: নওগাঁর সব উপজেলায় ডিবির সাঁড়াশি অভিযানে দিশেহারা অপরাধী চক্র

হাসপাতালের দুর্নীতি ও ‘হাম পরিস্থিতি’ নিয়ে এসডিএফ’র সংবাদ সম্মেলন

মামার বাড়ি ও রাজমহলকে ৮০ হাজার টাকা জরিমানা

মাজারে হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

বাংলা একাডেমিতে “আদিবাসী প্রেমিকার মুখ” প্রকাশনা অনুষ্ঠান

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

১০

হুমকির মুখে মহেশখালীর ম্যানগ্রোভ বন, উজাড় ও দখলে বাড়ছে উপকূল ধ্বংসের আশঙ্কা

১১

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১২

আটোয়ারীর দক্ষিণ দুর্গাপুর সরকারি প্রাথমিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৩

আত্রাইয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১৪

পঞ্চম শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষণ, বিচারে ৪২ বছরের অনাথ চন্দ্র বর্ম্মনকে যাবজ্জীবন ও অর্থদন্ড

১৫

রামগঞ্জে কোরআনে হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত

১৬

মাজার ও খানকায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানববন্ধন

১৭

প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ, ক্বওমি মাদ্রাসার মাওলানা মিরাজ গ্রেপ্তার

১৮

ববি উপাচার্যকে মেহেন্দিগঞ্জ দক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি ও শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

১৯

ছাত্রদল নেতার ফেসবুক পোস্টে কমেন্ট করে বিপাকে শিক্ষার্থী, শাসিয়ে ডিলেট করানোর অভিযোগ 

২০