সর্বশেষ
||সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী||দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি||থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ||রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু||ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী||কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে||কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার||কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত||নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার||জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের
মো: মানিক হোসেন নিরব, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
৯ জুন ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটোয়ারীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

Share this news with

পঞ্চগড়ের আটোয়ারীতে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সকালে আটোয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কংগ্রেসে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ী, পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন।

কংগ্রেসে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ বাবুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শাহজাহান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, কৃষি উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক প্রান্তিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উত্তম কৃষি চর্চা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হচ্ছে।

তারা আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকের দোরগোড়ায় প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিয়ে উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, প্রযুক্তি ও সফল উদ্যোগ সম্পর্কে কৃষকদের ধারণা দিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টলে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও সেবাসমূহ সম্পর্কে সরাসরি তথ্য গ্রহণের সুযোগ পান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী

দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি

থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে

কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

১০

‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

১১

ধুনটে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১২

ধুনটে বাড়ির বারান্দায় ঝুলছিল কৃষকের মরদেহ, থানায় ইউডি মামলা

১৩

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

১৪

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

১৫

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

১৬

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

১৭

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

১৮

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

১৯

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

২০