
২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারের উদ্দেশ্যে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছর মেয়াদি এ কমিটি প্রকাশ করা হয়। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীনকে সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি (সুপার নিউমারারি) নূরানী ফেরদৌস দিশাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ.ত.ম আব্দুল্লাহেল হাদী ও মো. জাহিদুর রহমান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক ফাহমিদা হক শেলী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়, ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান মুক্তা এবং আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক আসমা আখতার।
কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন এবং শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটি ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পেশাগত উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর আগামী এক বছর এসব কার্যক্রম পরিচালনা করবে। এদিকে কমিটি ঘোষণার পর ২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্যরা নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন