নোয়াখালী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

Share this news with

‎নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎নিহত প্রীয়া শায়েস্তানগর গ্রামের মো. আবুল কাশেম ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
‎
‎পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রীয়ার মা বিলকিস আক্তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরে বসতঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। পরে মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই দিয়ে ঘরের ভেতরে উঁকি দেন।
‎
‎এ সময় মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।
‎
‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মায়ের সঙ্গে অভিমান করে প্রীয়া আত্মহত্যা করেছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।
‎
‎সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০