সর্বশেষ
||পরীক্ষা দিতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি রাশেদার||সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিপি-এইচডাব্লিউএফ’র বিক্ষোভ||রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ||নিম্নমানের সামগ্রি দেয়ায় ববিতে বন্ধ হলো রাস্তার কাজ, ল্যাবে পাঠানো হলো পাথর||স্বাস্থ্যমন্ত্রী: ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের কেউ ভ্যাকসিন নেয়নি||ঈদুল আজহায় পর্যটকদের আশাব্যঞ্জক সাড়া নেই!||সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি||দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা||শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু||৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের চেষ্টা

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিপি-এইচডাব্লিউএফ’র বিক্ষোভ

Share this news with

সারাদেশে সংঘটিত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“সারাদেশে অব্যাহত সকল ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন ঘটনার দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিত কর” প্রতিপাদ্যে আজ সোমবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ), রাঙ্গামাটি জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, বিলাইছড়িতে এক জুম্ম ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বান্দরবানের থানচিতে এক শিশুকে ধর্ষণ এবং রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বনরুপা পেট্রোল পাম্প এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা। সঞ্চালনা করেন এইচডাব্লিউএফ রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এলি চাকমা। স্বাগত বক্তব্য দেন পিসিপি’র সাংগঠনিক সম্পাদক সজল চাকমা।

এসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা, এইচডাব্লিউএফ কেন্দ্রীয় কমিটির সদস্য কবিতা চাকমা এবং রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী লীলা চাকমা।

বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সমাবেশে বক্তারা দ্রুত বিচার নিশ্চিত করা, দোষীদের কঠোর শাস্তি প্রদান এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষা দিতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি রাশেদার

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিপি-এইচডাব্লিউএফ’র বিক্ষোভ

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিম্নমানের সামগ্রি দেয়ায় ববিতে বন্ধ হলো রাস্তার কাজ, ল্যাবে পাঠানো হলো পাথর

স্বাস্থ্যমন্ত্রী: ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের কেউ ভ্যাকসিন নেয়নি

ঈদুল আজহায় পর্যটকদের আশাব্যঞ্জক সাড়া নেই!

সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের চেষ্টা

১০

১৩ মাস জেল খেটেও মুক্তি মিলল না হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল রানার

১১

ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ

১২

যোগদানের ৮ মাসেই হোসেনপুর এসিল্যান্ডের কর্মদক্ষতায় বদলেছে ভূমি সেবা, কমেছে ভোগান্তি

১৩

রামগঞ্জে কোরবানিতে বিক্রি হওয়া গরু সহ ২টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত

১৪

নওগাঁয় ১১ টি উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

জনগণের তথ্য পেলেই দুর্নীতিবাজ পুলিশকে চাকরি থেকে বিদায়: আইজিপি

১৬

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

১৭

ঈদের আমেজে মুখর বগুড়ার পশুর হাট

১৮

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

১৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত: মৃতদের ১৩ জনই মান্দার বাসিন্দা

২০