সর্বশেষ
||চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত: সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক, জানালেন মেয়র শাহাদাত||হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত||রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার: মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি||সোনাইমুড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২||জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী||‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ||মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২||জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি||চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপির মতবিনিময় সভা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা||সরকারি অর্থে ১৫ হাজার স্বাস্থ্য কার্ড বস্তাবন্দী পরিত্যক্ত অবস্থায়
পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানি: ৪ পাষণ্ড গ্রেপ্তার

Share this news with

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে পাহাড়ি এলাকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৩ মে) উপজেলার বাজালিয়া ও ছদাহা ইউনিয়নের পাহাড়ি প্রজেক্ট এলাকায় দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা ধরে এই পাশবিক নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী স্থানীয় ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম ও নবম শ্রেণির ছাত্রী। বুধবার দুপুরে তারা বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল ও ছদাহা সংলগ্ন পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে সেখানে প্রজেক্টে কর্মরত একদল শ্রমিক তাদের জিম্মি করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নির্জন পাহাড়ের সুযোগ নিয়ে সাতজন মিলে এক ছাত্রীকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং অপর ছাত্রীকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন চালায়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা এই পৈশাচিক ঘটনার পর ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে অবহিত করে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এসআই জহির বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযুক্ত ৭ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো:
১। মো. ছৈয়দ (১৫), সিন্দুপ্যা পাড়া, ছদাহা।
২। মো. মানিক ইসলাম (২০), সিন্দুপ্যা পাড়া, ছদাহা।
৩। আব্দুর রহিম (১৮), সিন্দুপ্যা পাড়া, ছদাহা।
৪। মো. রাকিব (২০), বাজালিয়া ইউনিয়ন।

কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “এই জঘন্য অপরাধের খবর পাওয়া মাত্রই আমরা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাত: সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক, জানালেন মেয়র শাহাদাত

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার: মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সোনাইমুড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২

জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ

মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২

জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি

চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপির মতবিনিময় সভা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

সরকারি অর্থে ১৫ হাজার স্বাস্থ্য কার্ড বস্তাবন্দী পরিত্যক্ত অবস্থায়

১০

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পিতা হত্যার অভিযোগে নেশাগ্রস্ত ছেলে গ্রেপ্তার

১১

বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবসে নাগরিক সচেতনতার তাগিদ

১২

কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ: পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার

১৩

চট্টগ্রামে টানা বর্ষণে ১৫ উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত, জনজীবন বিপর্যস্ত

১৪

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৫

এআই দিয়ে এমপির ভুয়া ছবি প্রচারের অভিযোগে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

১৬

টানা ৫ দিনের ভারী বর্ষণে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৭

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

১৮

টানা ৪ দিনের ভারী বর্ষণের পর কমেছে বৃষ্টি, রাঙ্গামাটির ৩০ আশ্রয়কেন্দ্রে ২,১৫৮ জন; ৬০ স্থানে পাহাড়ধস

১৯

বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত

২০