পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানি: ৪ পাষণ্ড গ্রেপ্তার

Share this news with

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে পাহাড়ি এলাকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৩ মে) উপজেলার বাজালিয়া ও ছদাহা ইউনিয়নের পাহাড়ি প্রজেক্ট এলাকায় দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা ধরে এই পাশবিক নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী স্থানীয় ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম ও নবম শ্রেণির ছাত্রী। বুধবার দুপুরে তারা বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল ও ছদাহা সংলগ্ন পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে সেখানে প্রজেক্টে কর্মরত একদল শ্রমিক তাদের জিম্মি করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নির্জন পাহাড়ের সুযোগ নিয়ে সাতজন মিলে এক ছাত্রীকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং অপর ছাত্রীকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন চালায়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা এই পৈশাচিক ঘটনার পর ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে অবহিত করে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এসআই জহির বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযুক্ত ৭ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো:
১। মো. ছৈয়দ (১৫), সিন্দুপ্যা পাড়া, ছদাহা।
২। মো. মানিক ইসলাম (২০), সিন্দুপ্যা পাড়া, ছদাহা।
৩। আব্দুর রহিম (১৮), সিন্দুপ্যা পাড়া, ছদাহা।
৪। মো. রাকিব (২০), বাজালিয়া ইউনিয়ন।

কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “এই জঘন্য অপরাধের খবর পাওয়া মাত্রই আমরা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

১০

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১১

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১২

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১৩

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৪

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৫

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৬

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৭

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৮

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০