
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মন্তব্য করুন