পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়ের গয়না নিয়ে জুয়ার টেবিলে বাবা: সীতাকুণ্ডে তিন জুয়াড়ি শ্রীঘরে

Share this news with

চট্টগ্রামের সীতাকুণ্ডে জুয়ার নেশায় অন্ধ হয়ে নিজের মেয়ের গয়না পর্যন্ত বাজি ধরলেন এক বাবা। তবে শেষ রক্ষা হয়নি; প্রশাসনের অভিযানে ধরা পড়ে জুয়ার আসর থেকে সরাসরি কারাগারে যেতে হয়েছে তাকেসহ আরও দুজনকে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকার একটি ট্রাক ডিপোতে এ ঘটনা ঘটে।

গামারিতল এলাকায় সোহেলের মালিকানাধীন একটি ট্রাক ডিপোতে দীর্ঘদিন ধরে বড় আকারের জুয়ার আসর বসছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। রাত সোয়া ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই ঝটিকা অভিযান চালানো হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সিসি ক্যামেরার সহায়তায় প্রায় ৪০ জন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হন। তবে ধাওয়া করে তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দণ্ডপ্রাপ্তরা হলেন: নাজিম উদ্দিন (৪৮), মো. আজম (২৮) ও কামাল হোসেন (৪৭)।

আটককৃতদের মধ্যে কামাল হোসেনের বিষয়টি ছিল সবচেয়ে আলোচিত। জানা গেছে, তিনি তার মেয়ের পায়ের নূপুর নিয়ে জুয়া খেলতে এসেছিলেন। আসর চলাকালীন ওই কিশোরী তার গয়না ফিরিয়ে নিতে বাবার কাছে কান্নাকাটি করলেও মন গলেনি জুয়াড়ি বাবার। তবে সীতাকুণ্ড থানার ওসি জানান, উদ্ধারকৃত নূপুরটি রুপার নয়, বরং সিসার তৈরি ছিল।

আটক তিনজনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, “জুয়াড়িরা সিসি ক্যামেরা লাগিয়ে বেশ সতর্ক অবস্থায় আসর পরিচালনা করছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও তিনজনকে হাতে-নাতে আটক করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা ও নূপুর উদ্ধার করা হয়েছে।”

বর্তমানে দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০